কালবৈশাখি ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে এক র‍্যাব সদস্য নিহত

গাইবান্ধা প্রতিনিধি:  গাইবান্ধা সদর উপজেলায় কালবৈশাখি ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে এক র‍্যাব সদস্য নিহত হয়েছেন। রোববার (১১ মে) রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহার বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত র‍্যাব সদস্যের নাম আবু বক্কর সিদ্দিক (২৭)। তিনি গাইবান্ধা র‍্যাব-১৩ ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাসা কুষ্টিয়া জেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু বক্কর সিদ্দিক কর্তব্যরত অবস্থায় রোববার রাতে ক্যাম্পে ফিরছিলেন। এ সময় কালবৈশাখি ঝড়ে গাছের ডাল ভেঙে পড়লে গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় সাথে থাকা আরেক র‍্যাব সদস্যও আহত হন।

এ বিষয়ে সাদুল্লাপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীনুল ইসলাম মন্ডল জানান, র‍্যাব সদস্য আবু বক্কর সিদ্দিক (২৭) -কে রোববার রাত ১০.৪৫ মিনিটে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, কালবৈশাখি ঝড়ে র‍্যাবের এক সদস্য নিহত হয়েছেন। তবে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা তা জানা নেই।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.