প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ১ জানুয়ারি একটি অনলাইন নিউজ পোর্টালে ‘আশুলিয়ায় জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মেজর (অবঃ) জহিদুজ্জামান।
শুক্রবার (২ জানুয়ারি) রাতে ‘দৈনিক বাংলাদেশ ক্রাইম’-এ প্রেরিত এক প্রতিবাদ বার্তায় তিনি জানান, উক্ত সংবাদটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, আশুলিয়া থানাধীন বাইপাইল মৌজায় ক্রয়কৃত ৬ দশমিক ৪৮ শতাংশ জমির খাজনা ও খারিজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। ফলে জমি দখলের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
তিনি আরও উল্লেখ করেন, গত ৩১ ডিসেম্বর বৈধ মালিকানার ভিত্তিতে জমিতে একটি সাইনবোর্ড স্থাপন করা হলে আহসানুল্লাহ সরকার নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেন, যার ভিত্তিতে সংবাদটি প্রকাশিত হয়। এতে তিনি সামাজিক, মানসিক ও দাফতরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
তিনি এ ধরনের যাচাই-বাছাইহীন সংবাদের নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও অনুসন্ধানমূলক ভূমিকা পালনের আহ্বান জানান।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.