ফেইসবুকে পরিচয়ের সূত্র ধরে বিয়ের প্রলোভনে প্রতারণা ও অর্থ আত্মসাৎ

এস এম মফিজুল ইসলাম: প্রথমে স্যোসাল মিডিয়া ফেইসবুকে পরিচয়। ধীরে ধীরে বন্ধুত্বের সম্পর্ক অতঃপর বিয়ের প্রলোভনে অর্থ আত্মসাৎ করে পলাতক। প্রতারণার এই অভিনব পন্থাকে কাজে লাগিয়ে এক প্রবাসীর নারীর কাছ থেকে তার জমানো অর্থ আত্মসাৎ করে বর্তমান পলাতক রয়েছেন মোঃ ইলিয়াস নামে এক প্রতারক।

সূত্রে জানা যায়, ৪৫ বছর বয়সী মোঃ ইলিয়াস খুলনা মহানগরীর ১১ নং ওয়ার্ডের তৈয়্যবা ইউনিট আওয়ামী লীগের পদধারী নেতা। যার দুইজন স্ত্রী ও ৩জন ছেলে/মেয়ে রয়েছে। মাদককারবারীদের সাথে সখ্যতা ও নিজেও একজন মাদকসেবী। তার সঙ্গে ফেইসবুকের মাধ্যমে পরিচয় হয় লন্ডন প্রবাসী নারায়ণগঞ্জে বসবাসরত মাধবী রহমানের। প্রায় দুই বছর পরিচয়ের এক পর্যায়ে নিজেকে অবিবাহিত দাবি করে প্রবাসী মাধবী রহমান কে বিয়ের প্রস্তাব দেয় ইলিয়াস। প্রতারক ইলিয়াস বিভিন্ন সময়ে বিভিন্ন অযুহাতে প্রবাসী মাধবী রহমানের কাছ থেকে বিকাশের মাধ্যমে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। এক পর্যায়ে যখন প্রবাসী মাধবী রহমান বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে মোঃ ইলিয়াস বিভিন্ন গড়িমসি করে কালক্ষেপন করতে থাকে। বাধ্য হয়ে মাধবী তার কাছ থেকে প্রতারণার মাধ্যমে নেয়া টাকা ফেরত চাইলে প্রতারক ইলিয়াস ভিন্ন পন্থা অবলম্বন করে মাধবী রহমানের বিভিন্ন ছবি এডিটিং করে তাকে ব্লাকমেইলের চেষ্টা করে এবং বিভিন্ন সময়ে ম্যাসেঞ্জারে হুমকি প্রদান করে।

এ অবস্থার প্রেক্ষিতে ভুক্তভোগী মাধবী রহমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে প্রতারক মোঃ ইলিয়াসের বিচারের দাবী জানিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত একাধিক মামলার আসামী মোঃ ইলিয়াস এখন বরিশালে পলাতক আছেন।;

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.