ভুয়া সেনা পরিচয়ে প্রতারণা, আশুলিয়ায় যুবক আটক; ইউনিফর্ম ও নকল আইডি উদ্ধার

আলমাস হোসাইন | ঢাকা প্রতিনিধি
আশুলিয়ায় ভুয়া সেনা সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে আটক করেছে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা। এ সময় তার কাছ থেকে সেনা ইউনিফর্মের বিভিন্ন সামগ্রী ও একটি নকল পরিচয়পত্র জব্দ করা হয়।
আটক যুবকের নাম মো. রবিউল ইসলাম (১৯)। তিনি রংপুর জেলার গঙ্গাচড়া থানার জয়দেব মানাষ পাড়া গ্রামের মো. আজিজুল ইসলামের ছেলে।
সেনা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টা ৫০ মিনিটে আশুলিয়ার নবীনগর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় সেনাবাহিনীর গোয়েন্দা সদস্যদের নজরে আসেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে “সৈনিক রবিউল ইসলাম, ৯৬ ইস্ট বেঙ্গল” পরিচয় দিলেও তার বক্তব্যে অসংগতি ধরা পড়ে।
পরবর্তীতে বিস্তারিত জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, তিনি সেনাবাহিনীর কোনো সদস্য নন এবং ভুয়া পরিচয়ে দীর্ঘদিন ধরে চলাফেরা করছিলেন।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহার করে তিনি সেনা সদস্য পরিচয়ে বিভিন্ন নারীর সঙ্গে যোগাযোগ স্থাপন করতেন এবং অনৈতিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করতেন। তার মোবাইল ফোনে সেনা ইউনিফর্ম পরিহিত অবস্থায় তোলা একাধিক ছবিও পাওয়া গেছে।
আটকের সময় তার কাছ থেকে আর্মির ট্রাউজারের পাট্টা, কমব্যাট গেঞ্জি, কমব্যাট ব্যাগ, লেমিনেটিং করা ভুয়া সেনা আইডি কার্ডসহ জন্ম নিবন্ধন ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়।
সেনা গোয়েন্দা সংস্থা বিষয়টি তদন্ত করছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.