যমুনার চরে উষ্ণতার ছোঁয়া: তিন শতাধিক শিক্ষার্থীর মুখে হাসি ফোটাল শীতবস্ত্র

আলমাস হোসাইন :
কনকনে শীতে কাঁপছে যমুনার চরাঞ্চল। চারদিকে ধু-ধু বালুচর, কুয়াশায় ঢেকে থাকা সকাল আর ঠান্ডা বাতাসে স্কুলমুখী ছোট ছোট শিশুরা। অনেকের গায়েই নেই পর্যাপ্ত শীতের পোশাক। শীত উপেক্ষা করেই তারা ছুটে আসে পাঠশালায়—স্বপ্ন দেখার টানে।
ঠিক এমন সময় তাদের পাশে দাঁড়াল একটি সামাজিক সংগঠন।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার দুর্গম যমুনা চরাঞ্চলের আলোকদিয়া বাতেনের পাড়া নূরানী মাদরাসা মাঠে রবিবার (২৫ জানুয়ারি) ভিন্ন এক দৃশ্যের দেখা মেলে। ‘বৃন্ত’ নামের সামাজিক সংগঠনের উদ্যোগে তিন শতাধিক শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় শীতের উষ্ণ সোয়েটার। ঢাকা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের নেতৃত্বে আয়োজিত এ কার্যক্রমে দুইটি মাদরাসা ও দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
সোয়েটার পেয়ে শিশুদের চোখেমুখে ছিল আনন্দের ঝিলিক। কেউ সঙ্গে সঙ্গেই গায়ে জড়িয়ে নেয়, কেউ আবার বন্ধুদের দেখিয়ে হাসে। যেন ছোট্ট একটি উপহারেই শীতের কষ্ট কিছুটা ভুলে গেছে তারা।
স্থানীয়রা জানান, চরাঞ্চলের অধিকাংশ পরিবারই দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। নিত্যপ্রয়োজনীয় চাহিদা মেটাতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে শীতের বাড়তি পোশাক অনেকের জন্য বিলাসিতা। ফলে অনেক শিক্ষার্থী পুরোনো বা পাতলা কাপড় পরেই স্কুলে আসে।
কয়েকজন শিক্ষার্থী জানায়, বাসায় শীতের কাপড় থাকলেও স্কুলে পরার মতো ভালো পোশাক ছিল না। নতুন সোয়েটার পেয়ে তারা খুব খুশি।
উদ্যোক্তারা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য থেকেই এ আয়োজন। মাহফুজ ইকবাল বলেন, সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই আমাদের দায়িত্ব। দুর্গম এ চরাঞ্চলে শিক্ষার্থীদের জন্য সামান্য কিছু করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালু থাকবে।
এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
শীতের সকালে চরাঞ্চলের শিশুদের মুখে যে হাসি ফুটেছিল, সেটিই যেন প্রমাণ করে—সামান্য সহযোগিতাও অনেক বড় উষ্ণতা হয়ে উঠতে পারে।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.