টঙ্গীতে রাজমহল ও মঞ্জুরি দুই হোটেলে মাদক ও দেহব্যবসার অভিযোগ, স্থানীয়দের উদ্বেগ

 

গাজীপুর প্রতিনিধি:-

টঙ্গী বাজার রাজমহল ও মঞ্জুরী দুটি আবাসিক হোটেলে মাদক সেবন ও দেহব্যবসাসহ অবৈধ কার্যক্রম চলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ‘রাজমহল’ ও ‘মঞ্জুরি’ নামের এই দুটি হোটেলে দীর্ঘদিন ধরে এসব অসামাজিক কার্যকলাপ পরিচালিত হচ্ছে।
এলাকাবাসীদের অভিযোগ, হোটেল দুটিতে রাতের বেলা সন্দেহজনক ব্যক্তিদের আনাগোনা দেখা যায়। বিশেষ করে তরুণ-তরুণীদের অবাধ যাতায়াত এবং মাদক সেবনের ঘটনা নিয়মিত ঘটছে বলে তারা জানান।
একজন স্থানীয় ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এই দুটি হোটেল এলাকার জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখানে প্রতিদিন বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ চলে। বিষয়টি নিয়ে আমরা একাধিকবার প্রশাসনকে অবহিত করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”
এলাকার অভিভাবকরা জানান, হোটেল দুটির কারণে তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন। তারা বলেন, এখানে মাদক সহজলভ্য থাকায় যুবকদের মধ্যে মাদকাসক্তি বাড়ছে।
স্থানীয় সামাজিক সংগঠনগুলো হোটেল দুটির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। তারা বলছেন, প্রশাসনের উদাসীনতার কারণে এই অবৈধ কার্যক্রম অব্যাহত রয়েছে।
টঙ্গী থানার একজন কর্মকর্তা জানান, এ ধরনের অভিযোগ পাওয়া গেলে তদন্ত করা হয়। তবে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণসহ অভিযোগ দায়ের করা হলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব।
এলাকাবাসী বলছেন, হোটেল দুটিতে নিয়মিত অভিযান চালিয়ে অবৈধ কার্যক্রম বন্ধ করা না হলে এলাকায় সামাজিক অবক্ষয় আরও বৃদ্ধি পাবে। তারা প্রশাসনের কাছে দ্রুত এবং কার্যকর পদক্ষে আশা করেছেন।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.