সাটুরিয়ার বালিয়াটিতে চাঁদাবাজি-হুমকির অভিযোগ: জিম্মি দশায় ৫ গ্রামের মানুষ

Written by

in

মানিকগঞ্জ প্রতিনিধি:সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের ভাটারা, ভাঙাবাড়ি, গর্জনা, কড়াইল ও শিমুলিয়া গ্রামের সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে বলে অভিযোগ উঠেছে। একের পর এক চাঁদাবাজি, জিম্মি ও ভয়ভীতির ঘটনায় এলাকাবাসী দিশেহারা।

ভুক্তভোগীদের পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে:

*১. জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ*
ভাটারা গ্রামের মো. শাহীন আলম, পিতা: মন্টু অভিযোগ করেছেন, তার নিজের বাড়ি মাপার সময় বালিয়াটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতোয়ার রহমান ঠান্ডু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এবং স্থানীয় মাতবর মোহাম্মদ আলী জোরপূর্বক তাকে জিম্মি করে ৫০ হাজার টাকা আদায় করেন।

*২. ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা*
একই চক্রের বিরুদ্ধে ভাটারা বাজারের ব্যবসায়ী আকাশ মাহমুদের কাছ থেকে জোরপূর্বক আরও ৫০ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে বলে জানিয়েছেন অভিযোগকারীরা।

*৩. ধর্মীয় প্রতিষ্ঠানের তহবিলে হাত*
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, ভাঙাবাড়ি ঈদগাহ মাঠ ও কবরস্থান কমিটির তহবিল থেকেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে ১ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক আরও অনেকে প্রতিনিয়ত এই চক্রের কাছ থেকে চাঁদা দাবি ও নানামুখী হুমকির শিকার হচ্ছেন বলে জানিয়েছেন।

*এলাকাবাসীর দাবি:*
ভয়ভীতির কারণে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। এমতাবস্থায় এলাকাবাসী স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে আকুল আবেদন জানিয়েছেন, অবিলম্বে এই চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। সাধারণ মানুষকে এই জিম্মিদশা থেকে মুক্তি দেওয়া হোক।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *