চরজব্বর থানায় নবাগত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের আকস্মিক পরিদর্শন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর চরজব্বর থানা আকস্মিক পরিদর্শন করেছেন জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) জনাব এন এম নাসিরুদ্দিন।

গতকাল ১৭ জুন (বুধবার) তিনি থানার সার্বিক পরিস্থিতি ও কার্যক্রমের খোঁজখবর নিতে এই আকস্মিক পরিদর্শনে যান।

থানায় পৌঁছালে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফর রহমান। পরে পুলিশের একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং সার্বিক প্রশাসনিক কার্যক্রম, ডিউটি ব্যবস্থাপনা, মামলার তদন্ত কার্যক্রমের অগ্রগতি ও উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। এ সময় তিনি থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের মতামত ও সমস্যার কথা শোনেন।

উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে এসপি এন এম নাসিরুদ্দিন বলেন, অপরাধ দমন, মামলার তদন্তের গুণগতমান বৃদ্ধি এবং এলাকা থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরও তৎপর হতে হবে। জনগণের দোরগোড়ায় দ্রুত আইনি সেবা পৌঁছে দেওয়ার ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

পরিদর্শন শেষে নবাগত পুলিশ সুপার চরজব্বর থানার অফিশিয়াল পরিদর্শন বইয়ে (ভিজিট বুক) স্বাক্ষর করেন। এ সময় থানার অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *