রাউজানে যুবদল নেতা হত্যা মামলার অন্যতম আসামী আইয়ুব বাঘাইছড়িতে র‍্যাবের হাতে আটক।


বাঘাইছড়ি,চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানের পাহাড়তলী চৌমুহনী বাজারে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জড়িত অস্ত্রধারীদের ‘মাস্টারমাইন্ড’ মো: আইয়ুবকে আটক করেছে র‍্যাব-৭।

২১ শে জুন, (শনিবার) সকাল ৬টার দিকে বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দুরছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হওয়া আইয়ুব চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর এলাকার আব্দুল মোনাফের ছেলে।

র‍্যাব সূত্র জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত হয়ে র‍্যাব-৭ এর একটি টিম দুরছড়িতে অভিযান চালায়। এসময় স্থানীয় শাহআলমের বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় আইয়ুবকে আটক করা হয়। তাকে চট্টগ্রামে নিয়ে যাচ্ছে র‍্যাব।

বাঘাইছড়ি থানার ওসি নাছির উদ্দিন মজুমদার অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, পাহাড়তলী চৌমুহনী বাজারে প্রকাশ্য দিবালোকে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যার ঘটনায় আইয়ুবকে মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনী।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.