

বেনাপোল প্রতিনিধি: সংবাদ প্রকাশের জেরে যশোরের শার্শায় সাংবাদিক আতিকুজ্জামানের উপর হামলা চালিয়ে আহত করেছে আরিকুল ইসলাম নামে এক মাদক ও অস্ত্র ব্যবসায়ী। সোমবার (২৫জুন) সন্ধ্যায় শার্শা রেজিস্ট্রি অফিসের সামনে এই হামলা চালায় সন্ত্রাসী আরিকুল।
আহত সাংবাদিক আতিকুজ্জামানকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আতিকুজ্জামান বাদি হয়ে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহত আতিকুজ্জামান দৈনিক যশোর বার্তা ও দৈনিক বাংলাদেশ রয়টার্সের পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি।
হামলার শিকার সাংবাদিক আতিকুজ্জামান জানান, দুপুর ১.৩০ টার দিকে শার্শা রেজিস্ট্রি অফিসের সামনের অবস্থান করছিলেন তিনি। এমন সময় হঠাৎ করে মাদক ও অস্ত্র ব্যবসায়ী আরিকুল ইসলাম পুর্ব শত্রুতার জেরে তাকে গালিগালাজ করতে থাকে। এসময় তাকে গালিগালাজ করতে নিষেধ করলে সে তার উপর চড়াও হয়ে মারধর করে আহত করে। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারী আরিকুল।
হামলাকারী আরিকুল শার্শার চটকাপোতা গ্রামের বাসিন্দা। আরিকুল ইসলাম পুলিশের তালিকাভুক্ত মাদক ও অস্ত্র ব্যবসায়ী। মাদক ও অস্ত্রসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিগত ক্ষমতাসীন দলের সময় ছাত্রসংগঠন ছাত্রলীগের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্রের ব্যবসা করে আসছিলো এখনও চলছে বহাল তবিয়তে । তাকে একাধিকবার গ্রেপ্তার হওয়া নিয়ে ইতোপূর্বে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। এতে স্থানীয় সাংবাদ কর্মীদের উপর ক্ষিপ্ত ছিলো আরিকুল ইসলাম।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বলেন, “ঘটনার বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করা হয়েছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
এদিকে সাংবাদিকের উপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন শার্শার বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। তারা অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবী জানান।