মুছলেখা না সমঝোতা অষ্টগ্রাম থানায় ইয়াবাসহ যুবক আটক রাতেই মুক্তি এলাকা জুড়ে তোলপাড় ‎ ‎


‎
‎
‎মোঃ আল-আমিন, বিশেষ প্রতিনিধি:
‎কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় চার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করার পর একই রাতে থানা থেকে ছেড়ে দেওয়ার ঘটনায় এলাকাজুড়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
‎স্থানীয় সূত্রে জানা যায়, ২৮ জুন রাতে অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম দাসপাড়া এলাকা থেকে কাশতলী ইউনিয়নের বাসিন্দা প্রায় ২৫ বছর বয়সী মো. উজ্জ্বলকে চার পিস ইয়াবাসহ গ্রেফতার করে অষ্টগ্রাম থানা পুলিশ।
‎
‎স্থানীয়দের অভিযোগ, প্রায় ২০ হাজার টাকার বিনিময়ে থানাকে ম্যানেজ করে ওই যুবকের মুক্তির ব্যবস্থা করা হয়। তবে এ অভিযোগের বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, “অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
‎
‎স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করেন, প্রায় ২০ হাজার টাকার বিনিময়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে ওই যুবককে ছেড়ে দেওয়া হয়েছে।
‎
‎
‎এ বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, “কোনো টাকার বিনিময়ে নয়, মুচলেকা নিয়ে সংশোধনের সুযোগ হিসেবে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। যদি অর্থ লেনদেনের অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট এসআই আনিসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
‎
‎তবে স্থানীয়দের দাবি, ওই যুবক শুধু ইয়াবা সেবনকারী নন, তিনি ইয়াবা ব্যবসার সঙ্গেও জড়িত। যদিও এ দাবির বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি এবং এ বিষয়ে কোনো মামলার নথিও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
‎
‎ঘটনাটি নিয়ে জনমনে ব্যাপক আলোচনা চলছে। এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধান করে পরবর্তী প্রতিবেদন প্রকাশ করা হবে।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *