কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু

Written by

in


মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভূকশীমইল ইউনিয়নের অনামিকা রায় (১৮) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৪শে জুলাই) সন্ধ্যা পৌনে ৭টায় তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত অনামিকা রায় উপজেলার ভূকশীমইল ইউনিয়নের মৃনাল কান্তি রায়ের কন্যা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই অনামিকা রায়ের মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।

এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *