

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির অনুমোদনে ভালুকা উপজেলা পিক-আপ, মিনি-ট্রাক, মাইক্রোবাস, লেগুনা ও মিনিবাস মালিক সমিতির ৩১ সদস্য বিশিষ্ট নবগঠিত কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত এই কমিটিতে মুখছেদুল ইসলাম ইকবাল-কে সভাপতি এবং নাজিম উদ্দিন আহমেদ (নাজিম)-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম ও মহাসচিব আব্দুর রব আকন্দ স্বাক্ষরিত প্যাডে ২৩ জুলাই আগামী দুই বছর মেয়াদের জন্য এ কমিটির প্রাতিষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন:
কার্যকারী সভাপতি: মোঃ সানাউল্লাহ, সহ-সভাপতি: তারিকুল ইসলাম তারু (১), শাহজাহান শেখ (২) এবং ফকির মামুন (৩)। যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ আল মামুন (১), শামীম আহমেদ সোহাগ (২), সারোয়ার আহম্মেদ অপু (৩) এবং জাহাঙ্গীর আলম (৪)।
সাংগঠনিক সম্পাদক: আতিক হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ ফজলুল হক আশিক, মোঃ সারোয়ার আলম, মোঃ ফরিদ আহমেদ ফরিদ এবং মেহেদী হাসান শরীফ, দপ্তর সম্পাদক: রিয়াদুল হাসান রিয়াদ, প্রচার সম্পাদক: কামরুজ্জামান শেখ, কোষাধ্যক্ষ: টুটুল আহমেদ মালেক, কার্যকারী সদস্যরা হলেন: আবুল বাসার মন্ডল, নূরে আলম সিদ্দিকী (লিটন), তোফায়েল আহমেদ (টুটুল), মোঃ তুহিন মিয়া, সাদিকুর রহমান সজীব, আয়াতুল্লাহ সাদি, তারিকুল ইসলাম তারেক, মোঃ আশিকুজ্জামান আশিক, মোঃ নাঈম মিয়া, মোঃ ফেরদৌস আলম, মোঃ মাইনুল হুদা (মানিক), মোঃ ফরহাদ রায়হান এবং মোঃ রতন মিয়া।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, তারা ভালুকা উপজেলার পরিবহন খাতের সার্বিক শৃঙ্খলা রক্ষা, মালিক ও পরিবহন শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ এবং যাত্রীসেবার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।