ভালুকায় মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে দুলাল শিকদারের সংবাদ সম্মেলন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও (গৌরীপুর) এলাকায় সম্প্রতি অনুষ্ঠিত মানববন্ধনে তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন দুলাল শিকদার।

রোববার সকালে উপজেলার সিডস্টোর বাজারের তালুকদার হোটেল অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করে এসব দাবি করেন। এ সময় মনির শিকদার, কামরুল শিকদার, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে দুলাল শিকদার বলেন, গত ২২ জুলাই পাড়াগাঁও ও গৌরীপুর এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে তাঁকে এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলোর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। আদালতে বিচারাধীন একটি বিষয় নিয়ে একতরফা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও দাবি করেন, একটি কুচক্রী মহল ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে তাঁর বয়োবৃদ্ধ দাদা সাহেব আলী শিকদারকে ভুল বুঝিয়ে তাঁদের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা করছে।

দুলাল শিকদারের ভাষ্য অনুযায়ী, তাঁর দাদা সাহেব আলী শিকদার সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে ও স্বেচ্ছায় তাঁর অনুকূলে ১৬১ শতাংশ জমি হেবা দলিল করে দেন। পরবর্তীতে ২৮০ শতাংশ জমির একটি যৌথ দলিলও সম্পন্ন হয়। দলিল সম্পাদনের সময় শামসুল শিকদার, চাচাতো ভাই কামরুল শিকদারসহ অন্যান্য শরিক উপস্থিত ছিলেন বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, এর আগেও সাহেব আলী শিকদার তাঁর অন্যান্য ছেলে-মেয়ে ও উত্তরাধিকারীদের নামে নিজ ইচ্ছায় একাধিকবার জমির দলিল সম্পাদন করেছেন। একই ধারাবাহিকতায় তাঁর অনুকূলেও আইনানুগভাবে দলিল সম্পন্ন হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় দলিল, সাক্ষী ও অন্যান্য প্রমাণ তাঁদের কাছে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে দুলাল শিকদার বলেন, একটি পক্ষ বিচারাধীন বিষয় নিয়ে বিভ্রান্তিকর মানববন্ধন, মিথ্যা মামলা ও অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় তিনি আদালতে বিচারাধীন বিষয়ের প্রতি সম্মান প্রদর্শন, গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকা এবং ‘গুজব নয়, তথ্যভিত্তিক সত্য’ তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও তথ্যনির্ভর সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতিও অনুরোধ জানান।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.