সিরাজগঞ্জের রায়গঞ্জে নলকায় সড়ক দুর্ঘটনায় নিহত এক

Written by

in

রায়গঞ্জ সিরাজগঞ্জ উপজেলা সংবাদদাতা:
সিরাজগঞ্জের রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় পিষ্ট হয়ে ফুলবর রহমান (৫০) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) ভোরের দিকে উপজেলার নলকা ইউনিয়নের দাদপুর রায়ের পাড়া এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির চাপায় তিনি পিষ্ট হন। এতে তার মাথাসহ শরীরের বুকের অংশ পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ফুলবর রহমান জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার কসবা গ্রামের মৃত নায়েব মন্ডলের ছেলে।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই আরব আলী ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে নিহতের পরিচয় শনাক্তের জন্য সিরাজগঞ্জ সিআইডির সহায়তা নেওয়া হয়। সিআইডির মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে মরদেহ হস্তান্তর করা হবে।

ওসি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *