গফরগাঁওয়ে দিগন্ত ঘোষের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক ও প্রতারণার অভিযোগ, তদন্তের দাবি 

গফরগাঁওয়ে দিগন্ত ঘোষের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক ও প্রতারণার অভিযোগ, তদন্তের দাবি

তাসলিমা রত্না ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার রেলওয়ে স্টেশন রোড এলাকার ঢাকা মিষ্টান্ন ভাণ্ডার ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট দিগন্ত ঘোষের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে প্রতারণা এবং ব্যক্তিগত সম্পর্কের অপব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগগুলোকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিযোগকারীদের দাবি, ওই যুবক দিগন্ত ঘোষ সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বিভিন্ন নারীর সঙ্গে পরিচিত হয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেন। কয়েকজন অভিযোগকারী দাবি করেছেন, সম্পর্কের সময় ধারণ করা কিছু ভিডিও ও অন্যান্য উপকরণ নিয়ে তারা উদ্বেগে রয়েছেন। তবে এসব কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বলে জানা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিযোগকারী জানান, তারা প্রতারণার শিকার হয়েছেন বলে মনে করছেন এবং বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তাদের ভাষ্য, ঘটনার কারণে তারা সামাজিক ও পারিবারিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট যুবক দিগন্ত ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার না করে বলেন, “মেয়েরা আমাকে পছন্দ করে বলেই আমার কাছে আসে।” তবে অভিযোগে উত্থাপিত অন্যান্য বিষয়ে তিনি বিস্তারিত কোনো মন্তব্য করেননি।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় কোনো মামলা বা জিডি হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহলের দাবি, বিষয়টি নিয়ে বিভ্রান্তি দূর করতে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। একই সঙ্গে অভিযোগকারী ও অভিযুক্ত—উভয় পক্ষের বক্তব্য এবং প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *