শেরপুর পুলিশ ফাঁড়ির এএসআই শফিকুলকে ক্লোজ করে পুলিশ লাইনে

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশে শেরপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই শফিকুল ইসলাম শফিককে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

মাদকের আস্তানা থেকে নিয়মিত টাকা আদায় ও মাদক ব্যবসায়ীদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উঠার পরিপ্রেক্ষিতে (স্মারক নং-২১৭৮/আরও, তারিখ : ৩১শে জুলাই-২০২৬)-এর আদেশে এ
প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওবায়দুল হাসান।

স্থানীয়দের অভিযোগ, মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজার এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

বিভিন্ন সময় পুলিশকে অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, পুলিশকে ম্যানেজ করে অভিযুক্তরা পুনরায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

জানা গেছে- গত ৩১শে জুলাই সরকার বাজার এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মজনু মিয়াসহ কয়েকজনকে স্থানীয় বাসিন্দারা আটক করেন। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। খবর পেয়ে মৌলভীবাজার সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আটককৃত ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের থানায় নিয়ে যাওয়া হয়।

সরেজমিনে উপস্থিত লোকজন পুলিশের উপস্থিতিতেই এএসআই শফিকুল ইসলাম-এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অবৈধ ভাবে আর্থিক সুবিধা নেয়ার বিষয়ে অভিযোগ তুলেন। এরপর মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশে শেরপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই শফিকুল ইসলাম শফিককে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

এ বিষয়ে জানতে চাইালে এএসআই শফিকুল ইসলাম এর মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, লন্ডন প্রবাসী সোহাগের এক ভাইকে পূর্বে আটক করার জের ধরেই তিনি ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে এসব অভিযোগ করছেন। তাঁর দাবি, অভিযোগগুলো উদ্দেশ্য প্রণোদিত এবং তদন্তের মাধ্যমেই প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.