ফরিদপুরের সদরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারণার উদ্বোধন


জাকির হোসেন ফরিদী,ফরিদপুর প্রতিনিধি:
দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধে উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়, সদরপুর, ফরিদপুর-এর উদ্যোগে আজ সোমবার (৩ আগস্ট ২০২৬) জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন। তিনি আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন এবং দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সকলকে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।
প্রচারণার অংশ হিসেবে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপক মাইকিং করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৫০০টি লিফলেট বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানানো হয়, দেশীয় মৎস্যসম্পদকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পর্যায়ক্রমে সদরপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহিল আবরার নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধে এবং দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.