​কাটাখালী-মনিপুরঘাট-বাসুরদিয়ার উন্নয়নে ইউপি সদস্য প্রার্থী ফরিদ মিয়ার বার্তা

নিজাম উদ্দীন : কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ সদর উপজেলার ৫ নং যশোদল ইউনিয়নের ১ নং ওয়ার্ড—মনিপুরঘাট, কাটাখালী ও বাসুরদিয়া এলাকার মেম্বার (ইউপি সদস্য) পদপ্রার্থী মোঃ ফরিদ মিয়া আসন্ন নির্বাচন উপলক্ষে এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তিনি ১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এলাকার দীর্ঘদিনের নানা অবহেলা দূর করে একটি আধুনিক ও সমৃদ্ধশালী ওয়ার্ড গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
​ওয়ার্ডের সার্বিক প্রেক্ষাপট ও নির্বাচনী জনসংখ্যা উল্লেখ করে মোঃ ফরিদ মিয়া জানান, মনিপুরঘাট, কাটাখালী ও বাসুরদিয়া নিয়ে গঠিত আমাদের ১ নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩,৬৪০ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১,৮৪১ জন এবং নারী ভোটার ১,৭৯৯ জন। তিনি বলেন, “আমরা সবাই একতাবদ্ধ হলে একটি ওয়ার্ডের উন্নয়ন, সংস্কার ও সামগ্রিক কল্যাণে ভূমিকা রেখে এটিকে একটি মডেল ও সমৃদ্ধশালী ওয়ার্ডে রূপান্তর করা সম্ভব। তবে সে জন্য প্রয়োজন আপনাদের আন্তরিক ভালোবাসা, পারস্পরিক সহযোগিতা, উন্নয়নমুখী সদিচ্ছা এবং পরিবর্তনের এক দৃঢ় স্বপ্ন ও প্রতিজ্ঞা।”
​উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিতের লক্ষ্যে মেম্বার পদপ্রার্থী মোঃ ফরিদ মিয়া তাঁর বক্তব্য ও প্রধান প্রতিশ্রুতিসমূহ তুলে ধরেন:
​ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা (প্রধান অগ্রাধিকার):
“আমাদের ১ নং ওয়ার্ডের সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হলো—এখানে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। দেশের প্রায় প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন এমনকি প্রত্যন্ত গ্রামেও সরকারি প্রাইমারি স্কুল রয়েছে, অথচ মনিপুরঘাট, কাটাখালী ও বাসুরদিয়ার কোমলমতি শিশুরা দীর্ঘদিন ধরে সরকারি প্রাথমিক শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে এই সংকট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব এবং এলাকায় সরকারি প্রাইমারি স্কুল প্রতিষ্ঠার জন্য উপজেলা নির্বাহী অফিসার (UNO): মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান ও আমি আমার জায়গা থেকেই সর্বোচ্চ চেষ্টা করব , শুধু আপনারা আমার পাশে থেকে সেবা করার সুযোগ করে দিবেন
​টেকসই যোগাযোগ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন
“ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লার কাঁচা রাস্তাগুলো দ্রুত পাকাকরণের উদ্যোগ নেওয়া হবে এবং বর্ষাকালের জলাবদ্ধতা দূর করতে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা হবে।”
​ সরকারি অনুদান ও সামাজিক নিরাপত্তার সুষম বণ্টন
“বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও ভিজিডি কার্ডসহ সমস্ত সরকারি সুযোগ-সুবিধা কোনো স্বজনপ্রীতি বা মধ্যস্বত্বভোগী ছাড়া সরাসরি প্রকৃত পাওয়ার যোগ্য ব্যক্তিদের হাতে পৌঁছে দিব আপনাদের কথা দিলাম
​ মাদকমুক্ত ও কল্যাণমুখী সমাজ গঠন
“তরুণ ও যুবসমাজকে সঠিক পথে রাখতে খেলাধুলার সুযোগ বৃদ্ধি করবো এবং মনিপুরঘাট, কাটাখালী ও বাসুরদিয়াকে পুরোপুরি মাদকমুক্ত ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলা আমার একমাত্র লক্ষ্য
“ওয়ার্ডের যেকোনো নাগরিক সমস্যা সমাধান, সনদপত্র প্রদান ও জরুরি সরকারি সেবায় সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই তাদের মেম্বারকে পাশে পায়, সেই আলোকে ব্যর্থ করে আমি আপনাদের মাঝে হাজির হলাম,
​পরিশেষে, ১ নং ওয়ার্ডের সার্বিক পরিবর্তন, শিক্ষার অধিকার প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়নের এই যাত্রায় মনিপুরঘাট, কাটাখালী ও বাসুরদিয়া এলাকার সমস্ত পুরুষ ও নারী ভোটারদের মূল্যবান সমর্থন, দোয়া এবং সহযোগিতা কামনা করেছেন মেম্বার পদপ্রার্থী মোঃ ফরিদ মিয়া।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *