লতিফাবাদে ১১০৮ পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ: মাসিক ২,৫০০ টাকা করে ভাতা পাবেন সুবিধাভোগীরা


​এ.এস.এম হামিদ হাসান
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:
কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের ১১০৮ জন কার্ডধারীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গত ১৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ১0 জন উপকারভোগীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরদিন লতিফাবাদ ইউনিয়নের অবশিষ্ট কার্ডগুলো বাংলাদেশ কৃষি ব্যাংকের লতিফাবাদ শাখা থেকে উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়। পিএমটি (Proxy Means Test) স্কোরের ভিত্তিতে নির্বাচিত 458 ফ্যামিলি কার্ডধারীরা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা পাবেন।

কার্ড বিতরণ ও উদ্বোধনী কার্যক্রমে বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি সঞ্চিতা বিনতে আলী, ডিএমডি আব্দুর রহিম, জিএম জামিল আহমেদ, সালাহ উদ্দিন রাজিব, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. শরিফুল ইসলাম এবং লতিফাবাদ ইউনিয়নের কার্ড বিতরণ সমন্বয়কারী এজিএম আনোয়ার হোসাইনসহ প্রধান কার্যালয়ের নির্বাহী মহোদয়গণ উপস্থিত ছিলেন।

গত ৬ আগস্ট থেকে বাংলাদেশ কৃষি ব্যাংক লতিফাবাদ শাখার ব্যবস্থাপক মাসুদ রানার নেতৃত্বে ব্যাংকটির কর্মকর্তারা ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সফলভাবে পরিচালনা করে আসছেন। এ কার্যক্রম বাস্তবায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতার জন্য বাংলাদেশ কৃষি ব্যাংকের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নির্বাচিত পরিবারগুলোর নিয়মিত আর্থিক সহায়তা নিশ্চিত হবে এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.