সাভারে ডিবি পুলিশের অভিযানে চোলাই মদসহ এক ব্যক্তি আটক

Written by

in

আলমাস হোসাইন (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার সাভারে বিশেষ অভিযানে চোলাই মদসহ দুদু মিয়া (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানার ফিরিঙ্গিকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার হেফাজত থেকে ৬০ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে।

বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দিন।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ফিরিঙ্গিকান্দা এলাকায় কিছু ব্যক্তি চোলাই মদ ক্রয়–বিক্রয়ের উদ্দেশ্যে জড়ো হয়েছে। পরে সেখানে অভিযান পরিচালনা করে দুদু মিয়াকে আটক করা হয়।

আটক দুদু মিয়া সাভারের ফিরিঙ্গিকান্দা এলাকার মৃত আব্দুল হাসিমের ছেলে।

ওসি মোঃ জালাল উদ্দিন জানান, মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *