Category: প্রচ্ছদ

  • মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বার্থের বিপরীতে কোনো ধরনের বাণিজ্য চুক্তি এড়িয়ে চলার সতর্কবার্তা চীনের

    মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বার্থের বিপরীতে কোনো ধরনের বাণিজ্য চুক্তি এড়িয়ে চলার সতর্কবার্তা চীনের

    আন্তর্জাতিক ডেস্ক:  মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের স্বার্থের বিপরীতে কোনো ধরনের বাণিজ্য চুক্তি এড়িয়ে চলার জন্য সতর্কবার্তা দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, বিশ্বের দুই প্রধান অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যেই এ হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, চীন এমন কোনো চুক্তিকে সমর্থন করে না যা তাদের স্বার্থ ক্ষুণ্ণ করতে পারে। বরং প্রয়োজনে কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া হবে।

    এই বিবৃতি এসেছে এমন এক সময়ে, যখন ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশকে চীনের সঙ্গে বাণিজ্য সীমিত করার জন্য চাপ দিচ্ছে, যাতে তারা যুক্তরাষ্ট্র থেকে শুল্ক ছাড় পেতে পারে।

    চীনা বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা নিজ দেশের অধিকার ও স্বার্থ রক্ষায় অনড় অবস্থানে আছে এবং বৈশ্বিক অংশীদারদের সঙ্গে পারস্পরিক সংহতি জোরদার করতে চায়।;

  • শরীয়তপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা রাতে মশাল মিছিল করেছেন

    শরীয়তপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা রাতে মশাল মিছিল করেছেন

    নিউজ ডেস্ক:  শরীয়তপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা মুখে মাস্ক পরে রাতের আধারে মশাল মিছিল করেছেন। শনিবার (১৯ এপ্রিল) রাত ৯টার দিকে সদর উপজেলার চিকন্দি এলাকায় মিছিলটি বের হয়। পরে রোববার (২০ এপ্রিল) সকালে অনেকটা চুপিসারে একটি স্মারকলিপি দেয় দলটির নেতারা।

    মিছিলের ৪৫ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওতে মশাল হাতে ও মুখে মাস্ক পড়ে স্লোগান দিতে দেখা যায়।

    ঘটনার পর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ফেসবুকে প্রতিক্রিয়া জানান।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক ইমরান আল নাজির তার ফেসবুক পেইজে লিখেছেন, যারা এখনও পতিত খুনিদের পক্ষে স্লোগান দিয়ে শরীয়তপুরকে অস্থির করতে চায়, তাদের সাবধান করে দিচ্ছি। শেকড় যত গভীরেই হোক উপড়ে ফেলা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

    অপরদিকে, রোববার (২০ এপ্রিল) সকালে জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা জেলা প্রশাসক দফতরের নিচতলায় যান। সেখানে খুব অল্প সময়ের মধ্যে তথ্যসেবা কেন্দ্রে একটি স্মারকলিপি দিয়ে সটকে পড়েন।

    শরীয়তপুর পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন মশাল মিছিলের বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় রুবেল নামের একজনকে আটক করা হয়েছে বলে জানান। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।;

  • তুরস্কের ইস্তাম্বুলে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষে হয়েছে বিক্ষোভকারীদের

    তুরস্কের ইস্তাম্বুলে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষে হয়েছে বিক্ষোভকারীদের

    আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুলে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষে হয়েছে বিক্ষোভকারীদের। শনিবার (১৯ এপ্রিল) শহরের বেয়োলু এলাকায় প্রধান বিরোধীদল রিপাবলিকান পিপলস পার্টির ডাকে আয়োজিত কর্মসূচিতে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

    বার্তাসংস্থাটির এক প্রতিবেদনে জানানো হয়, বিক্ষোভকারীরা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে স্লোগান দিয়ে তাদের কর্মসূচি চালাতে থাকে। তবে বিপত্তি বাধে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বিরুদ্ধে স্লোগান দেয়াকে কেন্দ্র করে। সেসময় সরকারের বিরুদ্ধে দেয়া স্লোগানকে অবৈধ দাবি করে তা বন্ধের হুঁশিয়ারি দেয় পুলিশ।

    একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে তাকসিম স্কয়ারের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। শুরু হয় পুলিশের সাথে ধস্তাধস্তি। পরবর্তীতে পুলিশ ঢাল ব্যবহার করে আন্দোলনকারীদের পিছু হটিয়ে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি।;

  • রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন

    রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন

    নিউজ ডেস্ক:   রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন। রোববার (২০ এপ্রিল) কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত হয়।

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। তারা দলীয় নিবন্ধনের জন্য সময়সীমা ৯০ দিন বাড়ানোর অনুরোধ জানিয়েছিল।

    রোববার রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের ঘোষিত সময়সীমার শেষ দিন ছিল। এ উপলক্ষে নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে এনসিপির একটি প্রতিনিধি দল। যেখানে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারীসহ দলের পাঁচ সদস্য। বৈঠকে নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দল নিবন্ধন আইন, নিবন্ধনের সময়সীমা এবং আসন্ন জাতীয় নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

    এরআগে, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ইসির জ্যেষ্ঠ সচিবকে দেওয়া এক লিখিত আবেদনে দল নিবন্ধনে ৯০ দিন সময় বাড়ানোর আবেদন করে জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন দলটি।;

  • জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সদস্যকে দায়ী করেছে ছাত্রদল

    জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সদস্যকে দায়ী করেছে ছাত্রদল

    নিউজ ডেস্ক:  প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সদস্যকে দায়ী করেছে ছাত্রদল। তবে এই অভিযোগ অস্বীকার করে নিন্দা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

    রোববার (২০ এপ্রিল) ভোরে প্লাটফর্মটির ভেরিফায়েড ফেসবুক পেইজে এই সংক্রান্ত পোস্ট করা হয়।

    এতে বলা হয়, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলকর্মী পারভেজ হত্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম আহ্বায়ক সোবহান নিয়াজ তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজীকে দায়ী করেছে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ অন্যান্যরা। তারা হত্যার সাথে কোনোভাবেই জড়িত নন। ছাত্রদলের এমন ঘৃণ্য মিথ্যাচারের তীব্র নিন্দা জানাচ্ছি।

    এতে আরও বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংগঠন পিইউএসএবি তাদের ফেসবুকে যে তিনজনের নাম উল্লেখ করেছে, সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই অন্তর্ভুক্ত নন। দেশের মিডিয়াতেও আমাদের কোনো নেতা-কর্মীর বিরুদ্ধে বিন্দুমাত্র অভিযোগের কথা বলা হয়নি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। সেখানেও তুষার এবং হৃদয় মিয়াজীর কোনও উপস্থিতি ও হত্যার সাথে সংশ্লিষ্টতা দেখা যায়নি।

    মৃত ব্যক্তিকে ছাত্রদল ব্যবহার করছে উল্লেখ করে পোস্টে বলা হয়, এর আগে ছাত্রদলের সংবাদ সম্মেলনে ‘দায় দিয়ে দাও’ সংস্কৃতির প্রচলন দেখেছি। সংগঠনটির সাধারণ সম্পাদক সেই সংস্কৃতির পুনরাবৃত্তি করছেন। প্রত্যক্ষদর্শী এবং ঘটনাস্থলে উপস্থিত কোনও ব্যক্তির বরাতেও তুষার এবং হৃদয়ের কথা পাওয়া যায়নি। ছাত্রদলের এমন কার্যক্রম নতুন বাংলাদেশ ও রাজনৈতিক সংস্কৃতিতে কাম্য নয়।

    প্রমাণ ছাড়াই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুইজন নেতার নাম জড়িয়ে ফেসবুকে মব ট্রায়াল চালানো হচ্ছে দাবি করে এতে বলা হয়, এর ফলে ওই দুই নেতার নিরাপত্তায় ব্যাঘাত ঘটছে। একইসঙ্গে পারভেজ হত্যার মূল আসামিরা অনালোচিত থেকে যাচ্ছে। পারভেজ ছাত্রদল কর্মী হলেও ছাত্রদলেরই সাধারণ সম্পাদক হত্যাকারীদের কেনো আড়াল করতে চাইছেন, তা আমাদের বোধগম্য নয়। বিষয়টি গোয়েন্দা বাহিনীকে খতিয়ে দেখার অনুরোধ জানাচ্ছি।

    এর আগে, গতকাল রাতে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, এই হত্যাকাণ্ডে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী শাখার সদস্যরা জড়িত।

    প্রসঙ্গত, গতকাল শনিবার রাতে বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে। নিহত পারভেজ বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ২২৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

    জানা গেছে, শনিবার বিকালে পাশের ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসির জেরে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সাথে পারভেজের বাকবিতন্ডা হয়। পরবর্তীতে দুইপক্ষের মধ্যে মীমাংসা করা হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর ক্যাম্পাস থেকে বের হলে পারভেজকে ৩০ থেকে ৪০ জন ঘিরে ধরে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন পারভেজ। পরে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।;

  • ঋণের কিস্তির অর্থ ছাড়ের আগে সংস্কার পদক্ষেপ, ঢাকা সফরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধি দল আইএমএফ

    ঋণের কিস্তির অর্থ ছাড়ের আগে সংস্কার পদক্ষেপ, ঢাকা সফরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধি দল আইএমএফ

    অর্থনীতি ডেস্ক: ঋণের কিস্তির অর্থ ছাড়ের আগে সংস্কার পদক্ষেপ দেখতে চলতি মাসেই ঢাকায় সফর করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একটি প্রতিনিধি দল (আইএমএফ)। সফরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), অর্থ মন্ত্রনালয়সহ কয়েকটি দফতরে গিয়ে সংস্কার অগ্রগতি পর্যবেক্ষণ করে দলটি।

    তবে অভ্যন্তরীণ আয় বৃদ্ধিতে আশানুরুপ ফল না মেলায় এই ঋণদাতা সংস্থার মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। ঋণের শর্ত অনুযায়ী, চলতি অর্থ বছরের শেষ তিন মাসে দুই লাখ কোটি টাকার বেশি রাজস্ব আদায় করতে হবে। তাছাড়া, আগামী অর্থবছরে বাড়তি ৫৭ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায় করতে হবে। এতে অভ্যন্তরীণ আয় বৃদ্ধিতে বেশি চাপ তৈরি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আইএমএফ’র এই চাওয়া কি বাস্তবসম্মত?

    অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, কিছু ক্ষেত্রে আইএমফের পরামর্শ গ্রহণ করা উচিৎ। তবে কিন্তু রাজস্ব ও জ্বালানির ভর্তুকির ক্ষেত্রে সংস্থাটির অবস্থানের পরিবর্তন দরকার। কারণ বাস্তবতার সাথে এটির মিল নেই। বিষয়টি নিয়ে সংস্থাটির সাথে আলোচনা প্রয়োজন।

    আইএমএফ বাংলাদেশের সঙ্গে ৪৭০ কোটি ডলারের ঋণ কার্যক্রম চলমান রেখেছে। এরইমধ্যে তিনটি কিম্তির অর্থ ছাড় হয়েছে। তবে বাকি অর্থ ছাড় করতে দফায় দফায় শর্ত দেয়া হচ্ছে। শর্ত পরিপালনে ব্যর্থ হলে চতুর্থ কিস্তির অর্থ ছাড় আটকে যাবে। ফলে সংস্থাটির পরামর্শে অর্থবছরের মাঝপথে এসে ঢালাও শুল্ক বাড়ায় অন্তর্বর্তী সরকার।

    বিআইআইসিস গবেষণা পরিচালক ড. মাহফুজ কবীর বলেছেন, এই মূহুর্তে জনগণের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হলে মূল্যস্ফীতি বাড়তে পারে। এমনটা হলে অর্থনীতিতে বিশৃংখলা তৈরি হবে। এর দায়ভার তো সংস্থাটি নেবে না। বিষয়টি আইএমএফকে বোঝাতে হবে।

    বলা হচ্ছে ভর্তুকি পুরোপুরি তুলে নেয়া সম্ভব না। উন্নত দেশগুলোও জনগণের স্বার্থে ভর্তুকি চালু রেখেছে।

    ড. মাহফুজ কবীর, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ভর্তুকি দিয়ে থাকে। তারা কখনো ভর্তুকি প্রত্যাহার করেনি। বাংলাদেশের ওপর জোর করে চাপিয়ে দেয়া হচ্ছে বলে দেখা যাচ্ছে। দেশ একটি ক্রান্তিকাল পার করছে। এমন পরিস্থিতিতে সংস্থাটির বাংলাদেশের পাশে থাকা উচিৎ। তাদের পরামর্শগুলো মানা যাবে, তবে এখন নয়।

    এদিকে, বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ স্বস্তিদায়ক হওয়ায় ঋণের অর্থছাড় নিয়ে সরকার চিন্তিত নয়। তবে এই ঋণ ছাড়ের ওপর অন্য সংস্থাগুলো থেকে ঋণ প্রাপ্তি নির্ভর করছে।

     

    ;

  • প্রধানমন্ত্রী শাসিত নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকারের প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি

    প্রধানমন্ত্রী শাসিত নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকারের প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি

    নিউজ ডেস্ক:  প্রধানমন্ত্রী শাসিত নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকারের প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। সেইসাথে সংবিধান সংশোধনের জন্য গণভোটের দাবিও করেছে দলটি।

    শনিবার (১৯ এপ্রিল) বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানানো হয়।

    এনসিপি’র প্রস্তাবনাগুলোর মধ্যে আরও আছে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দুইবারের বেশি নির্বাচিত হতে পারবে না এবং রাষ্ট্রপতি নির্বাচন ইলেকটোরাল কলেজের মাধ্যমে করা।

    জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কারে বিশেষ গুরুত্ব দিচ্ছে এনসিপি। এ সময় কমিশনের ১৬৬টি বিষয়ের মধ্যে ১২৯টিতে একমতের কথাও জানানো হয়।

    অপরদিকে, আলোচনায় সংবিধান পুনর্লিখন, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শান্তিপূর্ণ করা ও নাগরিকদের নিরাপত্তাকে অধিক গুরুত্ব দেয়ার কথাও বলা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

    তিনি আরও বলেন, ৭০ অনুচ্ছেদের ব্যাপক সংস্কার চায় এনসিপি। এ সময় অর্থবিল ছাড়া দলের বাইরে ভোট দেয়ার সুযোগ, সংসদের স্থিতিশীলতা ও সংসদ সদস্যদের স্বাধীনতা নিশ্চিতের কথাও তুলে ধরা হয়েছে বলে জানান নাহিদ ইসলাম।;

  • জাতীয় সংসদের আসন সংখ্যা বাড়িয়ে ৬০০ করার সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন

    জাতীয় সংসদের আসন সংখ্যা বাড়িয়ে ৬০০ করার সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন

    নিউজ ডেস্ক:   জাতীয় সংসদের আসন সংখ্যা বাড়িয়ে ৬০০ করার সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন। যেখানে প্রতিটি নির্বাচনী এলাকায় একটি সাধারণ আসন এবং নারীদের জন্য একটি সংরক্ষিত আসন থাকবে। এক্ষেত্রে উভয় আসনেই সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন হবে।

    শনিবার (১৯ এপ্রিল) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভীন হক এসব কথা বলেন।

    তার আগে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেয়। তখন কমিশনের সকল সদস্য উপস্থিত ছিলেন।

    কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় সংসদে উচ্চকক্ষ করার সিদ্ধান্ত হলে ৫০ শতাংশ আসনে আনুপাতিক হারে বিভিন্ন রাজনৈতিক দল যে নারী-পুরুষ প্রার্থী দেবেন— তা ‘জিপার’ পদ্ধতিতে মনোনয়ন করবেন। যাতে প্রত্যেক দল থেকে সমান সংখ্যক নারী ও পুরুষ মনোনীত হয়। বাকি ৫০ শতাংশ আসনে নির্দলীয় ভিত্তিতে অন্যান্য গোষ্ঠীর মাঝে ৫টি নারী আন্দোলনের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

    এছাড়া, জনপরিসরে নারীর ভূমিকার ক্ষেত্রে, রাজনৈতিক দলের মধ্যে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে গণতান্ত্রিক চর্চার প্রসার এবং অনুকূল পরিবেশ তৈরি করা। রাজনীতিতে সামাজিক ও দুর্নীতি বিষয়ক বাধা দূর করতে বিধি প্রনয়ণ করা। আরপিও- তে নারীর অংশগ্রহণ বিষয়ক বিধান পালন বাধ্যতামূলক করা। স্থানীয় সরকার পর্যায়ে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য প্রতিটি ওয়ার্ডে একটি সাধারণ আসন এবং একটি নারী আসন থাকবে। এই ব্যবস্থা অস্থায়ী বিশেষ পদক্ষেপ হিসেবে আগামী তিনটি স্থানীয় সরকার নির্বাচনে প্রযোজ্য হবে। নারী সংসদ সদস্যদের নারী সমাজের কাছে জবাবদিহি করার ব্যবস্থা প্রতিষ্ঠা করারও সুপারিশ করা হয়েছে।

    প্রতিবেদনে ‘সংবিধান আইন ও নারীর অধিকার: সমতা ও সুরক্ষার ভিত্তি’, নারীর অগ্রগতির জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ও জাতীয় সংস্থাসমূহ, নারীর স্বার্থ ও অধিকার প্রতিষ্ঠায় বিকেন্দ্রীকরণ ও স্থানীয় পর্যায়ের উন্নয়ন, নারী ও মেয়ে শিশুর জন্য সহিংসতামুক্ত সমাজ, ‘জনপরিসরে নারীর ভূমিকা: জাতীয় ও স্থানীয় পর্যায়ে’, জন প্রশাসনে নারীর অংশগ্রহণ, নারীর অগ্রগতির জন্য শিক্ষা, প্রযুক্তি ও দক্ষতাবৃদ্ধি, সব বয়সী নারীর জন্য সুস্বাস্থ্য, অর্থনীতিতে অংশগ্রহণ ও সম্পদের অধিকার, শ্রম ও কর্মসংস্থান, নারী শ্রমিকের নিরাপদ অভিবাসন, দারিদ্র্য হ্রাসে টেকসই সামাজিক সুরক্ষা গণমাধ্যমে নারীর অংশগ্রহণ, চিত্রায়ন ও প্রকাশ , ক্রীড়া ও সংস্কৃতিতে নারীর অর্ন্তভুক্তি ও বিকাশ এবং দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনে নারী বিষয়ে সুপারিশ করা হয়েছে।;

  • ভারতের রাজধানী দিল্লিতে একটি চারতলা ভবনের ধস, নিহত-৪

    ভারতের রাজধানী দিল্লিতে একটি চারতলা ভবনের ধস, নিহত-৪

    আন্তর্জাতিক ডেস্ক:  ভারতের রাজধানী দিল্লির মুস্তাফাবাদ এলাকায় একটি চারতলা ভবন ধসে পড়েছে। গতকাল শুক্রবার ভোরে স্থানীয় সময় ৩টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ১৪ জনকে। ধ্বংসস্তূপের নিচে এখনও বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়।

    জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সন্দীপ লাম্বা জানান, ভোর ৩টার দিকে এই ঘটনা ঘটে। এরপর জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক বাহিনী (এনডিআরএফ), দিল্লি ফায়ার সার্ভিসেস এবং দিল্লি পুলিশের দল উদ্ধার অভিযান শুরু করে।

    তিনি বলেন, ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। চারজন মারা গেছেন। এখনও প্রায় ৮-১০ জন আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

    ভবন ধসের কারণ সম্পর্কে জানতে চাইলে পুলিশ কর্মকর্তা সন্দীপ লাম্বা জানান, ‘বিষয়টি তদন্তাধীন। বিস্তারিত পরে জানানো হবে।’

    ঘটনার বিষয়ে ডিভিশনাল ফায়ার অফিসার রাজেন্দ্র আটওয়াল জানান, ‘শনিবার রাত ২টা ৫০ মিনিটে খবর পাই যে একটি ভবন ধসে পড়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছেই দেখতে পাই পুরো ভবনটি ধসে পড়েছে এবং বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। এনডিআরএফ ও দিল্লি ফায়ার সার্ভিসের দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।’

    দিল্লির কিছু অংশে শুক্রবার (১৮ এপ্রিল) দমকা ও ঝড়ো বাতাসের সঙ্গে ভারি বৃষ্টির পর ভবন ধসের এই ঘটনা ঘটে। এর আগে গত সপ্তাহে প্রবল ধুলিঝড়ের মধ্যে মধু বিহারে একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে একজনের মৃত্যু ও দুইজন আহত হয়।;

  •   সপ্তাহের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা

      সপ্তাহের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা

    অর্থনীতি ডেস্ক:  সপ্তাহের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ক্রেতারা। দোকানিরা জানিয়েছেন, একদিকে আমদানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। অন্যদিকে, স্থানীয় পর্যায়ে সরবরাহ কমেছে। আর এর প্রভাবেই বাড়ছে দাম।

    এক সপ্তাহ আগেও দেশি পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ টাকায়। হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ক্রেতারা।

    দোকানিরা বলছেন, পেঁয়াজের মৌসুম শেষের দিকে হওয়ায় সরবরাহ কমেছে। আর এর প্রভাব পড়েছে হিলি বাজারেও। কিছুদিন আগেও মোকামে প্রতিদিন ৩ থেকে ৫ ট্রাক পেঁয়াজ পাওয়া গেলেও এখন আসছে এক থেকে দুই ট্রাক।

    গেল সপ্তাহে, মোকামে প্রতিমণ পেঁয়াজ ১২০০ থেকে ১৪০০ টাকায় বিক্রি হলেও এখন হচ্ছে ১৮০০ থেকে ২ হাজার টাকায়। পাইকাররা বলছেন, ভারত থেকে আমদানি শুরু হলে দাম আবারও কমে আসবে।

    স্থানীয় বাজারে পেয়াজের দর কমে আসায় ব্যবসায়ীরা আমদানি করতে আগ্রহ হারিয়ে ফেলেছে।;