কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: বিয়ের জন্য রাখা গহনাসহ সর্বস্ব লুট


শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে সৌদি প্রবাসী ইউনুস রুবেলের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা ঘরের তালা ভেঙে প্রবেশ করে প্রায় ৪ ভরি সোনার গয়না, নগদ টাকা ও বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, রাতে ৪ থেকে ৫ জনের একটি ডাকাত দল চরফকিরা ইউনিয়নের মোল্লার দোকান সংলগ্ন অনুমাঝি বাড়িতে প্রবেশ করে।

তারা ঘরের গেট ও দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে বিভিন্ন মালামাল লুট করে। আগামী ২৫ আগস্ট রুবেলের ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে কেনা প্রায় ৪ ভরি সোনা, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রীও ডাকাতরা নিয়ে যায় বলে পরিবারের দাবি।

ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে একটি দেশীয় অস্ত্র (দা), দুটি লম্বা লোহার রড ও এক জোড়া স্যান্ডেল ফেলে যায়। যাওয়ার আগে তারা ঘরের বিভিন্ন মালামাল তছনছ করে রেখে যায়।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পরিবারের এক সদস্যের দাবি, আশপাশের স্থানীয় কেউ এই ডাকাতির ঘটনায় জড়িত থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিম জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.