খাগড়াছড়িতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা

খাগড়াছড়ি প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, খাগড়াছড়ির উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা এবং কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে পরিবেশবান্ধব আচরণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আজ এ কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (১০জুন) কর্মসূচির শুরুতে খাগড়াছড়ির বড়তলা বাজার এলাকায় একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মোহাম্মদ নূরুল আলালের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, সনাক খাগড়াছড়ির সহ-সভাপতি জনাব শরৎ কান্তি চাকমা, সনাক সদস্য জনাব মর্তুজা পলাশ সিনিয়র সাংবাদিক জহুরুল আলম। এছাড়াও খাগড়াছড়ি মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ইয়েস (YES) ও এসিজি (ACG) সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকবৃন্দ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পাহাড়ের পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নির্মাণে সবাইকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

মানববন্ধন শেষে খাগড়াছড়ি মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের ভূমিকা, প্লাস্টিক দূষণ রোধ, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠ ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং পরিবেশ বিষয়ে তাদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.