গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম গ্রেফতার,১৪ হাজার ৪’শ পিছ ইয়াবা উদ্ধার


মোঃ নাজিম উদ্দিন,গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী মাদক সম্রাট জাহাঙ্গীর আলমকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। পরে তার ভাড়া বাসার কক্ষ থেকে ১৪ হাজার ৪’শ পিছ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৫৩ হাজার ৩’শ টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে তাকে গাজীপুর আদালতে পাঠানো হবে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নান্নু মিয়া ওরফে লাল মিয়ার ছেলে। সোমবার (২৭ জুলাই) বিকেল পৌণে ৪টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড (প্রশিকা মোড়ের) ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে।

স্থানীয়রা জানান, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। সে একাধিকবার গ্রেফতার হলেও কারাভোগ শেষে জামিনে বের হয়ে এস আবার মাদক ব্যবসা শুরু করে। জাহাঙ্গীর এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, বিশ্বস্ত সোর্সের তথ্যের ভিত্তিতে কেওয়া পশ্চিম খন্ড (প্রশিকা মোড়ের) দক্ষিণ পাশে সাইজুদ্দিনের মালিকানাধীন পাঁচ তলা বিল্ডিংয়ের চতুর্থ তলায় অভিযান চালায় পুলিশ। পরে দক্ষিণ পাশের ফ্ল্যাটের উত্তর পূর্ব কোনার বেডরুম থেকে তাকে আটক করে। পরে তার ঘর তল্লাশী করে কালো রঙের ব্যাগে রাখা ১৪ হাজার ৪’শ পিছ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৫৩ হাজার ৩’শ টাকা উদ্ধার করা হয়। সে এলাকায় চিহ্নিত মাদক সম্রাট। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে।

তিনি আরো জানান, গেলো (২০২৫ সালের) বছরের ৩১ ডিসেম্বর দিবাগত রাতে কেওয়া পশ্চিম খন্ড (পিয়ার আলী কলেজ) এলাকায় মাদক উদ্ধার অভিযান যান পুলিশ। পরে মাদক সম্রাট জাহাঙ্গীরের নেতৃত্বে ও তার সহযোগীরা পুলিশের উপর হামলা করলে তিন পুলিশ সদস্য আহত হয়। ওই সময় হামলাকারীরা পুলিশের গাড়ি ভাঙচুর করে দুই আসামিকে ছিনিয়ে নেয়। সম্প্রতি সে কারাগার থেকে জামিনে ছাড়া পেয়ে এলাকায় এসে আবার মাদক ব্যবসা শুরু করে। পরে বিশ্বস্ত সোর্সের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

অপরদিকে, শ্রীপুরের বিভিন্ন এলাকা থেকে পুলিশ আরো চারজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে। পরে একই দিন তাদেরকে ভ্রাম্যমান আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক ও শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নাহিদ নিহাদ নিয়াজ শিশির তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

সাজাপ্রাপ্ত ব্যাক্তিরা হলেন উপজেলার মাওনা উত্তর পাড়া গ্রামের লাল মিয়াে ছেলে হানিফা (৩০)। তাকে এক’শ টাকা অর্থদন্ড ও এক মাসের বিনাশ্রম কারাদন্ড, রাজাবাড়ী ইউনিয়নের ধলাদিয়া এলাকার মৃত ফজলুল হকের ছেলে লিখনকে (৩৩) এক’শ টাকা অর্থদন্ড ও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড, বরমী গ্রামের আফসার মৃধার ছেলে মিজানুর রহমান শিহাবকে (২৬) এক’শ টাকা অর্থদন্ড ও এক বছরের বিনাশ্রম কারাদন্ড এবং মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামের আব্দুল কাদিরের ছেলে আকরামকে (৩২) এক’শ টাকা অর্থদন্ড ও তিন দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *