জাতীয় সঙ্কট নিরসনে সংলাপে জোর দিয়েছেন জামায়াত আমির

নিজস্ব প্রতিনিধি:  জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সংঘাত ও কাদা ছোড়াছুড়ি পরিহার করে জাতীয় সংকট নিরসনে অর্থবহ সংলাপের ওপর জোর দিয়েছেন।

আজ শনিবার সকালে রাজধানীর আলফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে তিনি এই মন্তব্য করেন।

 

তিনি বলেন, জাতিকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়া কোনো অবস্থাতেই ঠিক না। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে জামায়াতে ইসলামী, তবে তারা কোনো ধরনের বিচলিত না হয়ে সতর্ক অবস্থান নিয়েছে।

নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, বিগত সরকারের কর্মকাণ্ডের কারণে নির্বাচন সম্পর্কে মানুষের মধ্যে এক ধরনের অনীহা সৃষ্টি হয়েছে। নির্বাচনকে অর্থবহ করতে হলে একটি গ্রহণযোগ্য সংস্কার জরুরি, যদিও এই সংস্কারের কোনো সুস্পষ্ট রোডম্যাপ এখনো জনগণের সামনে আসেনি।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গ্রহণযোগ্য নির্বাচন না হলে জনগণ তা প্রত্যাখ্যান করবে।

মানবিক করিডর প্রসঙ্গে ডা. শফিকুর রহমান জাতীয় নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে বলেন, এ বিষয়ে সরকারের উচিত সব পক্ষের সাথে বসে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়া। জামায়াত চায়, সরকার এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে যেন কোনো তাড়াহুড়ো না করে এবং জাতীয় স্বার্থকে সর্বাগ্রে স্থান দেয়।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.