
নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়েছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স। জেলার নেত্রকোণা-১ অঞ্চলের সদর এলাকা অফিসের উদ্যোগে ১৬০ জন কৃষান-কৃষাণীর মাঝে বিনামূল্যে ধান ও সবজি বীজ বিতরণ করা হয়েছে।
এসময় বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের নেত্রকোনা-১ অঞ্চলের সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম এবং বিডিসি শেখ মোঃ খায়রুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সদর এলাকার এলাকা ব্যবস্থাপক মোঃ জান্নাতুল ইসলাম ও বিডিইউ আব্দুল্লাহ আল মামুন।
আয়োজকরা জানান, আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনরায় চাষাবাদে উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় ১৬০ জন কৃষান-কৃষাণীর হাতে ধান ও বিভিন্ন ধরনের সবজি বীজ তুলে দেওয়া হয়।