পিআর পদ্ধতি নিয়ে যারা গোঁ ধরছেন, তারা নির্বাচনে ভয় পাচ্ছে: দুদু

বাংলাদেশ ক্রাইম ডেস্ক: 

চুয়াডাঙ্গা, ৯ আগস্ট: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যারা পিআর (প্রতিনিধিত্বমূলক অনুপাত) পদ্ধতি নিয়ে বেশি আলোচনা করছেন, তারা আসলে নির্বাচনে ভয় পাচ্ছেন। শনিবার চুয়াডাঙ্গার নিজ বাড়িতে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, “যারা নির্বাচনে ভয় পায়, তারাই পিআর পদ্ধতি চায়। তাদের নির্বাচনে ভয় পাওয়ার বাস্তব কারণও আছে। দেশের অনেক ইসলামী দল রয়েছে, যাদের প্রার্থীরা কখনো সংসদ সদস্য নির্বাচিত হতে পারেনি। এর মধ্যে অন্যতম হলো ইসলামী আন্দোলন।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগের কাছে এই দলটি যেভাবে নাস্তানাবুদ হয়েছে, বিশেষ করে বরিশালের সাম্প্রতিক নির্বাচনে তাদের পির রক্তাক্ত হওয়ার পর এখন তারা আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আওয়ামী লীগের সময় যতগুলো নির্বাচন হয়েছে, সবগুলোতেই তারা অংশগ্রহণ করেছে এবং আওয়ামী লীগকে তারা পিয়ার সংগঠন মনে করতো।”

বিএনপির এই নেতা বলেন, “যারা পিআর পদ্ধতি চায়, তারা যদি মনে করে এটি খুবই জনপ্রিয় বিষয়, তাহলে বিষয়টি তাদের কর্মসূচিতে নিয়ে নির্বাচনে জয়লাভ করুক, এরপর সংসদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পিআর পদ্ধতি চালুর বিষয়টি ভাবুক। কারণ, সংসদে সংখ্যাগরিষ্ঠতা ছাড়া এ পদ্ধতি চালু সম্ভব নয়। বিশ্বের যেসব দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়েছে, সেসব দেশে প্রায় তিন বছরের মধ্যে অন্তত ১০ বার সরকারের পতন ঘটেছে। নেপাল তার একটি বড় উদাহরণ। একটি দেশের সমৃদ্ধি, উন্নয়ন ও অগ্রযাত্রা বাধাহীনভাবে এগিয়ে নিতে হলে সরকারের স্থিতিশীলতা জরুরি এবং সেটি পিআর পদ্ধতিতে থাকে না।”

ফেব্রুয়ারির নির্বাচনে অন্যান্য দলের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমানে দেশে কোনো সরকারি দল নেই। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও যদি কোনো রাজনৈতিক দল নিজ উদ্যোগে নির্বাচনে অংশ নিতে না পারে, তাহলে সেটি তাদের জন্য ব্যর্থতা হবে। হ্যাঁ, বিভিন্ন দলের নানা দাবি থাকবে। এসব দাবি নির্বাচনের কর্মসূচিতে উল্লেখ করে জনগণের কাছে পৌঁছানোই নির্বাচনের সঠিক পথ। যদি তাদের দাবিগুলো জনপ্রিয় হয়, তাহলে তারা নির্বাচিত হবে। কিন্তু নিজেদের দাবি প্রতিষ্ঠিত করতে অন্যের উপর চাপ সৃষ্টি করা ঠিক হবে না।”

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলাসহ বিভিন্ন স্তরের নেতারা।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.