

কামরুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দীর্ঘ ৯ মাস ব্লাড ক্যান্সারের সাথে যুদ্ধ করে মো. মিজানুর রহমান(৩৫) চট্টগ্রামের বিশেষায়িত হাসপাতালে মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর ৫টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সে হোসনাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড খামারি পাড়ার হাবিবুর রহমানের ছেলে।
সে রাঙ্গুনিয়া কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক ও হোসনাবাদ ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক ছিলেন।
নিহতের ভাই মো. এনাম জানান, মিজান বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে কেমো থেরাপির তৃতীয় সাইকেল শেষ করে ৪র্থ সাইকেলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মৃত্যু বরণ করে। তার স্ত্রী ও তিন বছরের একটি ছেলে রয়েছে।
তার চিকিৎসার জন্য দেশ ও প্রবাস থেকে চিকিৎসার সাহায্যে অনেকে এগিয়ে আসেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।