ভোটকেন্দ্র পরিদর্শনে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দীন বাবু

সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ, বিজয় নিয়ে আশাবাদী বিএনপি প্রার্থী

আলমাস হোসাইন | ঢাকা প্রতিনিধি
ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দীন বাবু নির্বাচনী এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।

ভোটগ্রহণ শুরুর পর তিনি সাভারের জিরাবো দেওয়ান ইদ্রিস কলেজ কেন্দ্রসহ একাধিক কেন্দ্র ঘুরে দেখেন। এসময় তিনি গাজীর চট, আড়পাড়া মন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সড়কের অপর পাশে অবস্থিত নারী ভোটারদের জন্য নির্ধারিত কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন।

ডেন্ডাবর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডা. সালাউদ্দীন বাবু বলেন,আজ সকালে আমি নিজে জিরাবো দেওয়ান ইদ্রিস কলেজ কেন্দ্রে ভোট দিয়েছি। এটি আমার নিজ গ্রাম এবং এই শিক্ষাপ্রতিষ্ঠানটি আমি নিজেই প্রতিষ্ঠা করেছি। বিভিন্ন কেন্দ্র ঘুরে যে চিত্র দেখেছি, তাতে ভোটের পরিবেশ সন্তোষজনক। ভোটাররা উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন।

তিনি আরও বলেন, আমার কাছে মনে হচ্ছে এই সুষ্ঠু পরিবেশ বিকাল পর্যন্ত বজায় থাকবে। এর অন্যতম কারণ হলো আমরা সবাই আচারবিধি মেনে, সহিষ্ণুতা ও স্বচ্ছতার সঙ্গে নির্বাচন পরিচালনার চেষ্টা করেছি। তার ইতিবাচক প্রতিফলন আজ ভোটকেন্দ্রগুলোতে দেখা যাচ্ছে। আমি বিশ্বাস করি, নির্বাচন সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে।

নিজের প্রার্থীতা ও নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে তিনি বলেন, আমি এই এলাকার পরিচিত মুখ। আগেও সংসদ সদস্য ছিলাম। একটি রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে দীর্ঘদিন মানুষের পাশে থেকেছি। গত ১৭ মাস ধরে নিয়মিত গণসংযোগ করেছি। বিশেষ করে শেষ দুই মাসে আমি অন্য যেকোনো প্রার্থীর চেয়ে বেশি মানুষের কাছে গেছি এবং ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেছি।

ডা. সালাউদ্দীন বাবু আরও বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা নানা ভাবে বঞ্চিত ও লাঞ্ছিত হয়েছি। আজ ভোটারদের যে আগ্রহ ও অংশগ্রহণ দেখছি, তাতে মনে হচ্ছে তারা যোগ্যতা, পরিশ্রম ও বাস্তবতা বিবেচনা করেই সিদ্ধান্ত নিচ্ছেন।

সবশেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি বিশ্বাস করি, আজ রাতে ফলাফলে দেখা যাবে ভোটাররা আমাকে তাদের জনপ্রতিনিধি হিসেবে বেছে নিয়েছেন। ইনশাআল্লাহ, আমি বিজয়ী হবো। এটাই আমার আশা ও বিশ্বাস।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.