সদরপুরে ইসলামিক ফাউন্ডেশনের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (অষ্টম পর্যায়) প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।

সদরপুর উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয় ১৬ জুন (মঙ্গলবার) সকালে। সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্পের আওতায় কর্মরত উপজেলা কেন্দ্রের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণটি ১৭ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত হয়। প্রশিক্ষণে শিক্ষকদের শিশুদের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, শিশু স্বাস্থ্য সুরক্ষা কৌশল, শিশুর মানসিক বিকাশ, সিফাত পরিচয় ও সূরা মশক, আধুনিক পাঠদান পদ্ধতি, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, শিক্ষা উপকরণের কার্যকর ব্যবহার ও মূল্যায়ন, শিক্ষকদের মর্যাদা, দায়িত্ব ও কর্তব্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন মাস্টার ট্রেইনার মাওলানা রুহুল আমীন, ফিল্ড অফিসার মো. রাসেল মোল্যা, মাওলানা মহিউদ্দীন খান আজাদী, মুফতি কারী বেলালউদ্দিন, ডা. গোলাম রব্বানী, ডা. রোকাইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মামুনুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন, মাওলানা রফিকুল ইসলাম এবং প্রাথমিক শিক্ষা ইনস্ট্রাক্টর অনিতা দত্ত রায়।

প্রশিক্ষণের সমাপনী সেশন পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. ইয়াছিন মিয়া। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব কাজে প্রয়োগের মাধ্যমে শিক্ষার গুণগত মান উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রশিক্ষণার্থী মুফতি মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী বলেন, “মৌলিক প্রশিক্ষণটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। একজন প্রশিক্ষিত শিক্ষক তার দায়িত্ব আরও দক্ষতার সঙ্গে পালন করতে সক্ষম হন। এ ধরনের প্রশিক্ষণ শিক্ষকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকরা ভবিষ্যতে শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষাদানে অর্জিত জ্ঞান কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.