হালুয়াঘাটে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা, ঘাতক স্বামী পলাতক


ময়মনসিংহ হালুয়াঘাট প্রতিনিধি:
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় পারিবারিক কলহের জেরে শিরিনা (২৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। আজ দুপুরে উপজেলার ৩ নং কৈচাপুর ইউনিয়নের বড় খালের পাড় এলাকার একটি ফসলি জমিতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী হাবিবুর রহমান হাবিব (৩৮) পলাতক রয়েছেন।

ফসলের মাঠে কথাকাটাকাটি ও হত্যাকাণ্ড স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে বড় খানের পাড় এলাকার একটি ফসলি জমিতে কাজ করছিলেন হাবিবুর রহমান। ওই সময় তার দ্বিতীয় স্ত্রী শিরিনা বেগম সেখানে যান। একপর্যায়ে উভয়ের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তীব্র কথাকাটাকাটি ও কলহ শুরু হয়। বাগবিতণ্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে হাবিবুর তার স্ত্রী শিরিনার মাথার পেছনে সজোরে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মাটির ওপর লুটিয়ে পড়েন শিরিনা এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সেখানেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ঘাতক স্বামী হাবিবুর দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যান।

স্থানীয়দের বিবরণ অনুযায়ী, ঘাতক মোঃ হাবিবুর রহমান হাবিব দুটি বিয়ে করেছিলেন। নিহত শিরিনা আক্তার ছিলেন তার দ্বিতীয় স্ত্রী। তাদের মধ্যে প্রায়ই পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য চলত বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে হালুয়াঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ফসলি জমি থেকে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

হালুয়াঘাট থানার পুলিশ জানায়, ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও নিশ্চিত করেছে পুলিশ।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *