আশুলিয়ায় ভাদাইল প্রাইমারি ফেন্ডস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আলমাস হোসাইন | ঢাকা প্রতিনিধি
পবিত্র রমজান মাসের তাৎপর্যকে ধারণ করে সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য সুদৃঢ় করার লক্ষ্যে আশুলিয়ার ভাদাইল এলাকায় ভাদাইল প্রাইমারি ফেন্ডস ক্লাবের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) ভাদাইল ইসরাফিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় দুই হাজার ধর্মপ্রাণ মুসল্লি একসঙ্গে ইফতার করেন। রমজানের আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের চেতনাকে সামনে রেখে আয়োজিত এ মাহফিল এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া জাগায় এবং এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে ক্লাবের সভাপতি ও ধামসোনা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাজী ইসরাফিল হোসেন বলেন, রমজান আমাদের সংযম, আত্মনিয়ন্ত্রণ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সমাজে পারস্পরিক সহানুভূতি ও সহযোগিতার মনোভাব জাগ্রত রাখতে ভাদাইল প্রাইমারি ফেন্ডস ক্লাব নিয়মিতভাবে সামাজিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইফতার ও দোয়া মাহফিলে ক্লাবের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বয়োজ্যেষ্ঠ মুরুব্বি, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানকে সার্থক করে তোলেন।
দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। শান্ত, সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে আয়োজিত এই আয়োজন শেষ হয় পারস্পরিক শুভেচ্ছা ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার অঙ্গীকারের মধ্য দিয়ে।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.