
যাত্রাবাড়ি, ঢাকা প্রতিনিধি: নতুন রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদ-এনআরসির সঙ্গে তরুণদের সংগঠন নেক্সট জেনারেশন সোসাইটি-এনজিএস অঙ্গীভূত হয়েছে। এর মধ্য দিয়ে সংগঠনটির তিনশত সংগঠক এনআরসিতে সম্পৃক্ত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে অঙ্গীভূত হওয়ার এ ঘোষণা দেন এনজিএসের আহ্বায়ক আলিফ মাহমুদ, যুগ্ম মুখ্য-সংগঠক হাফেজ আলিফ হোসাইন ও সংগঠক কাওসার আহমেদ।
এ সময় এনআরসির আহ্বায়ক খোমেনী ইহসান ও সদস্য সচিব ডা. নাবিল আহমদ তাদের মিষ্ট মুখ করে বরণ করে নেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাব সলিমুল্লাহ একাডেমির চেয়ারম্যান আব্দুল জব্বার, এনআরসির সিনিয়র সদস্য যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ সামসুদ্দিন, সহকারী সদস্য সচিব আব্দুস সালাম ও গালীব ইহসান, বিপ্লাবী ছাত্র পরিষদের সহকারী সদস্য সচিব মোঃ আরিফুল ইসলাম এবং এনজিএসের ঢাকা মিরপুর জোনের নেতা মাহাদী ও রাকিব।