রায়গঞ্জের নিমগাছী মৎস্য প্রকল্পের স্বেচ্ছাচারিতায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা বিপাকে জনসাধারণ ও কোমলমতি শিক্ষার্থীরা

Written by

in

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী মৎস্য চাষ প্রকল্পের পাশ দিয়ে যুগ যুগ ধরে বয়ে যাওয়া দীর্ঘদিনের কেনেল বন্ধ করে মাটি ভরাট করায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা বিপাকে পড়েছে স্কুলগামী ছাত্র -ছাত্রী ও ব্যবসায়ীসহ এলাকাবাসী।

রবিবার (১৪ জুন) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, নিমগাছী মৎস্য চাষ প্রকল্পের উন্নয়নের নামে শত বছরের আগের তৈরি ক্যানেলটি বন্ধ করে দেওয়ায় সৃষ্টি হয়েছে এই জলাবদ্ধতা ।

২টি করাতকল (ছ-মিল) ১টি মৎস্য হ্যাচারি, শতাধিক দোকান ও ৬০ এর অধিক বসতবাড়ির লোকজনসহ ২টি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা পড়েছে মহা বিপাকে।

কারণ হিসাবে জানা যায়, নিমগাছী মৎস্য চাষ প্রকল্পের সহকারী পরিচালক মাসুদ রানা তত্ত্বাবধানে পুকুর সংস্কারের কাজ চলছে, এতে করে তিনি অত্র ক্যানেলটি মাটি দিয়ে ভরাট করেন। নিমগাছী ক্যানেল সংলগ্ন বসতবাড়ির মালিক পুতুল রানী, কার্তিক মাহাতো, দীপক পোদ্দার, স্বদীপ মালির বাড়িতে হাঁটু সমান পানি।

অত্র ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রামকৃষ্ণ গুণ বলেন মাসুদের সেচ্ছাচারিতার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মুঠোফোনে সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে অসদ্বাচারণ করেন।

সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল জব্বার বলেন, জনস্বার্থে ক্যানেলের মাটি অপসারণ করে দ্রুত পানি নিষ্কাশনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। নিমগাছী মৎস্য প্রকল্প ( রাজস্ব) সিনিয়র সহকারী পরিচালক মাসুদ রানার মুঠোফোনে বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী বলেন, পানি যাতে বাধাগ্রস্ত না হয় সে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *