বন্যা পরিস্থিতিতে বন্যার্তদের পাশে থাকার আহ্বান নাসের রহমান এমপির


মৌলভীবাজার প্রতিনিধি:
ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ; প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা,মৌলভীবাজার ও রাজনগর উপজেলার বন্যা পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষায় সরকারি সংস্থা, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সকলকে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নাসের রহমান।

শুক্রবার(১০ই জুলাই) এক বিশেষ বার্তায় নাসের রহমান এমপি বলেন, রাজনগর উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকা, নিচু অঞ্চল, নদী তীরবর্তী ও দুর্গম জনপদের মানুষের নিরাপত্তায় প্রয়োজনীয় সতর্কতা, নিরাপদ আশ্রয়,জরুরি সহায়তা ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করা প্রয়োজন।

তিনি সরকারি সকল সংস্থা, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন,“দুর্যোগপূর্ণ এই সময়ে মানুষের জীবন ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
নাসের রহমান তার দলীয় নেতাকর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষকে বন্যাকবলিত ও ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি বলেন,“ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত মানুষকে সতর্ক করুন, প্রয়োজন হলে তাদের নিরাপদ আশ্রয়ে যেতে সহযোগিতা করুন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে মানবিক সহায়তায় এগিয়ে আসুন।”
এমপি নাসের রহমান আরও বলেন।

এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো মানুষের জীবন, নিরাপত্তা ও মানবিক সহায়তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।

বার্তার শেষে তিনি মহান আল্লাহ তাআলার কাছে সকলের নিরাপত্তা কামনা করে বলেন, “মহান আল্লাহ তাআলা সবাইকে নিরাপদ রাখুন।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *