নিয়ামতপুরে শহীদ জিয়া স্মৃতি পরিষদ ও পাঠাগারের উদ্বোধন

জাকির হোসেন নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘শহীদ জিয়া স্মৃতি পরিষদ ও পাঠাগার’। রবিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলার ভাবিচা ইউনিয়নের রনসা (ঠকঠকি বাজার) এলাকায় এই পাঠাগারটি উদ্বোধন করা হয়। ভাবিচা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে পাঠাগারের উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

​ভাবিচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব শামসুল হকের সভাপতিত্বে এবং উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জুম্মা রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক।

​এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি সাইফুদ্দিন মন্ডল, বিএনপি নেতা মোকলেসুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি তরুণ বয়সেই এই পাঠাগারের স্বপ্ন দেখেছিলাম এবং তখন থেকেই শহীদ জিয়া স্মৃতি পরিষদ ও পাঠাগারের নামে পাঁচ শতক জমি ক্রয় করে রেখেছিলাম। দীর্ঘদিনের সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও ধন্য মনে করছি। আশা করি, এই পাঠাগারটি এলাকার তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের মাঝে জ্ঞানচর্চার একটি গুরুত্বপূর্ণ ভাণ্ডারে পরিণত হবে।

​অনুষ্ঠান শেষে স্থানীয় নেতাকর্মী ও অতিথিরা নবপ্রতিষ্ঠিত পাঠাগারের বিভিন্ন কর্নার ঘুরে দেখেন এবং এর সার্বিক সাফল্য কামনা করেন।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.