সেন্টমার্টিন ঘুরতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না পর্যটক ইব্রাহিমের

সেন্টমার্টিন সংবাদদাতা: পর্যটনকেন্দ্র সেন্টমার্টিন দ্বীপে ঘুরতে এসে আর বাড়ি ফেরা হলো না নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসিন্দা মো. ইব্রাহিমের। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য স্পিডবোটে তাঁকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর আড়াইটার দিকে সেন্টমার্টিন বাজারের একটি হোটেলে দুপুরের খাবার খান ইব্রাহিম। এ সময় চিংড়ি মাছ খাওয়ার পর হঠাৎ অস্বস্তি অনুভব করেন তিনি। একপর্যায়ে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শ্বাসকষ্ট শুরু হয়।পরে দ্রুত তাঁকে সেন্টমার্টিন ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে উন্নত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পরামর্শ দেন।

এরপর বিকেল ৩টার দিকে স্পিডবোটযোগে তাঁকে টেকনাফে নেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর পর পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত মো. ইব্রাহিম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. এনামুল হক জানান, ইব্রাহিমকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। তাঁর আগে থেকেই অ্যালার্জিজনিত সমস্যা ছিল বলে জানা গেছে।
সেন্টমার্টিন ভ্রমণে এসে এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে স্বজন ও পরিচিতজনদের মধ্যে।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *