চরভদ্রাসনের সাবেক ইউএনও জেসমিন সুলতানা বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব


চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ জেসমিন সুলতানা পেশাগত দক্ষতা, যোগ্যতা ও কর্মতৎপরতার স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন। তাঁর এ অর্জনে চরভদ্রাসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

তাঁর পদোন্নতিতে চরভদ্রাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একই সঙ্গে তাঁর কর্মময় জীবনের আগামী দিনগুলোর উত্তরোত্তর মঙ্গল, সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়েছে।

শুভাকাঙ্ক্ষীরা বলেন, মিজ জেসমিন সুলতানা চরভদ্রাসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে পেশাগত দক্ষতা, যোগ্যতা ও কর্মতৎপরতার পরিচয় দিয়েছেন। দায়িত্ব পালনের সময় তাঁর কর্মকাণ্ড স্থানীয় মানুষের মাঝে প্রশংসা কুড়িয়েছে।

তাঁরা আরও বলেন, কর্মজীবনে একজন দক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তার এমন পদোন্নতি নিঃসন্দেহে আনন্দের বিষয়। তাঁর নতুন দায়িত্বে সফলতা এবং দেশের মানুষের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

পাশাপাশি মিজ জেসমিন সুলতানার কর্মময় জীবনের পাশাপাশি পারিবারিক জীবনও আনন্দ, শান্তি, নিরাপত্তা ও সফলতায় পরিপূর্ণ হোক—এমন প্রত্যাশা ও দোয়া করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।

তাঁর আগামী দিনের কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করে সবাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.