রাঙ্গুনিয়ায় মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক


কামরুল ইসলাম,রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) রাঙ্গুনিয়া মডেল থানার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি বেলায়েত হোসেন।

র‍্যালির পূর্বে গোচরা হাফেজ টাওয়ার চত্বরে আয়োজিত সমাবেশে স্থানীয় জনগণ, বিএনপির তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান নিয়ে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি গোচরা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি বেলায়েত হোসেন, রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দীন, বিএনপির প্রবীণ নেতা নেজাম উদ্দীন চৌধুরী, পোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দীন, পোমরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম টিপু, রাঙ্গুনিয়া ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল নেতা পারভেজ মোশারফসহ রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করে। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে এসপি বেলায়েত হোসেন মাদকের ভয়াবহতার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, মাদকবিরোধী কার্যক্রম শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একার দায়িত্ব নয়; এটি পুরো সমাজের সম্মিলিত দায়িত্ব। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করতে হবে।

তিনি তরুণ ও যুব সমাজকে মাদকবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সচেতন হওয়ার এবং সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়ার আহ্বান জানান।

এসপি বেলায়েত হোসেন আরও বলেন, মাদক নির্মূলে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা তৈরিতেও গুরুত্ব দিচ্ছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বক্তারা রাঙ্গুনিয়াকে মাদকমুক্ত করতে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদার করার আহ্বান জানান।

সমাবেশ শেষে উপস্থিত সবাই মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.