চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৩০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

মো: সাকিব,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১৩০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করেছে বিজিবি। রোববার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের চালকিপাড়া এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীন মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১৩০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া এসব সিরাপের আনুমানিক বাজারমূল্য ৫২ হাজার টাকা। জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

৫৩ বিজিবি আরও জানায়, চলতি আগস্ট মাসে ব্যাটালিয়নের বিভিন্ন অভিযানে মোট ৫২২ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ এবং ১১৫ বোতল ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

দায়িত্বপূর্ণ এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে নজরদারি ও অভিযান পরিচালনা করছে।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.