সাটুরিয়ায় ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, শরীরে ধারালো অস্ত্রের আঘাত


​আবুল কাশেম, সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:
​মানিকগঞ্জের সাটুরিয়ায় একটি ফসলের জমি থেকে প্রায় ৬০ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে সাটুরিয়া থানা পুলিশ। নিহতের পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি চাকু উদ্ধার করা হয়েছে।

​রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের চরধানকোড়া এলাকার স্থানীয় কৃষক কুদ্দুস মিয়ার জমিতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী।

​সংবাদ পেয়ে সাটুরিয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, গভীর রাতে বা ভোরের কোনো এক সময় ওই নারীকে পেটে ধারালো চাকু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। অন্য কোনো স্থানে তাকে হত্যার পর মরদেহটি নির্জন এই জমিতে ফেলে রেখে যেতে পারে দুর্বৃত্তরা।

​নিহতের পরিচয় নিশ্চিত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে তথ্যপ্রমাণ ও আলামত সংগ্রহের কাজ শুরু করেছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান আসাদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.