নোয়াখালীর কোম্পানীগঞ্জে বালুভর্তি ১৪টি ট্রাক আটক, ভ্রাম্যমাণ আদালতের অভিযান


শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালী প্রতিনিধি;
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ ফখরুল ইসলামের নির্দেশে কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের পেশকারহাট রাস্তার মাথায় অভিযান চালিয়ে বালুভর্তি ১৪টি ট্রাক আটক করা হয়েছে।

সাবেক ছাত্রদল নেতা রাইয়ান মুক্কি এবং স্থানীয় বিএনপি নেতা গোলাম কিবরিয়া বিএসসির নেতৃত্বে এসব ট্রাক আটক করা হয় বলে জানা গেছে। ট্রাক আটকের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।

এদিকে, ১৪টি ট্রাক আটকের খবর ছড়িয়ে পড়লে ওই সড়কের বিভিন্ন স্থানে আরও বেশ কয়েকটি বালুবাহী ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এতে স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগ রয়েছে। তারা বিষয়টি তদন্ত করে বালু পরিবহনের বৈধতা যাচাই এবং অবৈধভাবে বালু বহনকারী সব যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.