Author: swadeshdarpon

  • চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত দশ

    চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত দশ

    স্টাফ রিপোর্ট:  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে আরও তিনজন মারা গেছেন। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ১০ জনে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

    বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান।

    প্রত্যক্ষদর্শী এক বাসযাত্রী বলেন, বুধবার সকালে চট্টগ্রামগামী রিলাক্স পরিবহনের একটি বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় চালক বেশ কয়েকবার বাসটি থামানোর চেষ্টা করে। এর মধ্যেই বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সাত যাত্রী ঘটনাস্থলে নিহত হন।

    স্থানীয়রা জানান, এই মহাসড়কটি দিয়ে কক্সবাজার থেকে লবণবাহী পরিবহন দেশের বিভিন্ন জায়গায় যায়। ফলে লবণের পানি পড়ে সড়কটি পিচ্ছিল হয়ে থাকে। আর এতেই বাসটি নিয়ন্ত্রণ হারায়।

    এর আগে, ঈদের দিন সোমবার একই স্থানে দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হন। গতকাল মঙ্গলবার একই জায়গায় দুইটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৮ জন আহত হন।;

  • গাজায় ঈদের দ্বিতীয় দিনেও ইসরায়েলি হামলা

    গাজায় ঈদের দ্বিতীয় দিনেও ইসরায়েলি হামলা

    আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ঈদের দ্বিতীয় দিনেও ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৪ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে ১২ জন একই পরিবারের সদস্য।

    এদিন উপত্যকার গাজা সিটির একটি আবাসিক এলাকায় বিমান হামলায় প্রাণ যায় তাদের। ঈদ উপলক্ষ্যে একইসাথে অবস্থান করছিলেন তারা।

    ভয়াবহ হামলার মাঝেই নতুন করে উপত্যকার দক্ষিণাঞ্চলীয় বেশকিছু স্থান খালি করার নির্দেশনা দিয়েছে তেলআবিব। ফলস্বরুপ আরও একবার রাফার পথে পথে হাজার হাজার ফিলিস্তিনি।

    এদিকে জরুরি ত্রাণ সরবরাহ বন্ধ থাকায় গাজার হাসপাতালগুলোতে দেখা দিয়েছে ওষুধ স্বল্পতা। যুদ্ধবিরতি ভেঙে লাগাতার ১৫ দিনের মতো চলছে ইসরায়েলি আগ্রাসন।

    উল্লেখ্য, প্রায় দেড় বছর ধরে চলমান এই নৃশংসতায় প্রাণ গেছে ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনির।;

  • ঈদের দ্বিতীয় দিনেও কমলাপুর রেল স্টেশনে রয়েছে ঘরমুখো মানুষের চাপ

    ঈদের দ্বিতীয় দিনেও কমলাপুর রেল স্টেশনে রয়েছে ঘরমুখো মানুষের চাপ

    র্নিউজ ডেস্ক: ঈদের দ্বিতীয় দিনেও কমলাপুর রেল স্টেশনে রয়েছে ঘরমুখো মানুষের চাপ। মঙ্গলবার (১ এপ্রিল) ভোর থেকেই ট্রেনে করে বাড়ির ফেরার জন্য হাজির হয়েছেন অনেকে।

    আন্তঃনগর ট্রেনগুলোতে যাত্রীর চাপ মোটামুটি থাকলেও কমিউটার ট্রেনের টিকিটের জন্য রয়েছে উপচেপড়া ভিড়। যাত্রীরা টিকিটের অতিরিক্ত দাম এবং টিকিট না ছাড়ার অভিযোগ করছেন।

    রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সব যাত্রীকে সুযোগ করে দিতে পাঁচটি টিকিটের চাহিদার বিপরীতে একটি সিটের টিকিট দেয়া হচ্ছে। সাথে দেয়া হচ্ছে চারটি স্ট্যান্ডিং টিকিট।;

  • স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্বামী

    স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্বামী

    স্টাফ রিপোর্ট :স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মহিউদ্দিন তুহিন (২৫) নামে এক যুবক। সোমবার (৩১ মার্চ) দুপুরেরপিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায় এ ঘটনা ঘটে। এ সময় তার স্ত্রী মিম আক্তারও আহত হয়েছে।

    নিহত মহিউদ্দিন তুহিন উপজেলা বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামের রাসেল হাওলাদারের ছেলে।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মহিউদ্দিন তুহিন ও তার স্ত্রী মিম আক্তার ঈদ উপলক্ষে মোটরসাইকেলে ঘুরতে বের হন। পরে উপজেলা চন্ডিপুর-ইন্দুরকানী সড়কের ফকির বাড়ি জামে মসজিদ এলাকায় সড়কের বাঁক ঘুরতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে সড়ক বাতির পিলারের সাথে ধাক্কা লাগে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিন তুহিনকে মৃত ঘোষণা করেন।

    ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শনসহ মহিউদ্দিন তুহিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিয়ে যেতে আবেদন জানিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।;

  • রুশ প্রেসিডেন্টের ওপর রাগান্বিত ডোনাল্ড ট্রাম্প

    রুশ প্রেসিডেন্টের ওপর রাগান্বিত ডোনাল্ড ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক:  রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর রাগান্বিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার (৩০ মার্চ) মার্কিন গণমাধ্যম এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট নিজেই এমন মন্তব্য করেন।

    শিগগিরই ইউক্রেনে যুদ্ধবিরতি বন্ধ না করলে রাশিয়ার তেল রফতানির ওপর ২৫ শতাংশ শুল্কারোপ করা হবে বলে এ সময় ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প।

    মার্কিন প্রেসিডেন্ট জানান, রুশ প্রতিনিধিদের ওপর তিনি বিরক্ত। চলতি সপ্তাহেই ভ্লাদিমির পুতিনের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন।

    এর আগে, ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে ভোলদেমির জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন তোলায় রাশিয়ার প্রেসিডেন্টের প্রতি ক্ষোভ প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। কয়েকদিন আগেই জেলেনস্কিকে ক্ষমতা থেকে সরিয়ে নতুন প্রশাসনের অধীনে নির্বাচনের দাবি জানান ভ্লাদিমির পুতিন।;

  • ঢাকায় এবার পবিত্র ঈদুল ফিতর উদযাপনে আন্দন্দের সাথে যোগ হয়েছে ঐতিহ্যের ছোঁয়া

    ঢাকায় এবার পবিত্র ঈদুল ফিতর উদযাপনে আন্দন্দের সাথে যোগ হয়েছে ঐতিহ্যের ছোঁয়া

    নিউজ ডেস্ক: ঢাকায় এবার পবিত্র ঈদুল ফিতর উদযাপনে আন্দন্দের সাথে যোগ হয়েছে ঐতিহ্যের ছোঁয়া। মুঘল আমলের কায়দায় রাজধানীতে ঈদ আনন্দ মিছিল হয়েছে। কেবল আজ নয়, গতকাল সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার পরও ঢাকার বিভিন্ন স্থানে মিছিল হয়।

    রাজধানীবাসী আজ সকালে জাতীয় ঈদগাহ ময়দান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ নগরীর বিভিন্ন মসজিদে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি, শুভেচ্ছা বিনিময় করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

     

    নামাজের পর ঈদ আনন্দ মিছিল ঢাকায় এবারের উদযাপনে মূল আকর্ষণ। ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে ফিরিয়ে আনা হয় ঢাকার ৪০০ বছরের পুরনো ঐতিহ্য। পুরনো বাণিজ্যমেলার মাঠে ঈদুল ফিতরের জামাত শেষে সকাল ৯টায় সেখান থেকেই শুরু হয় বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল, যা শেষ হয় সংসদ ভবনের সামনে এসে।

    বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি বর্ণিল হয়ে ওঠে। মিছিলে সুসজ্জিত পাঁচটি শাহী ঘোড়া, ১৫টি ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টি ও বাদ্যযন্ত্র ছিল।

    এছাড়া, সেখানে সংক্ষিপ্ত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে শিল্পীরা ঈদের গান পরিবেশন করছেন। যা অংশগ্রহণকারীদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে। মিছিল শেষে অংশগ্রহণকারীদের সেমাই ও মিষ্টি খাওয়ানো হয়।

    এর পাশাপাশি ঢাকা উত্তর সিটির ঈদ আনন্দ উৎসবের অন্যতম অনুষঙ্গ দুই দিনব্যাপী ঈদ আনন্দমেলা। আজ ও আগামীকাল বাণিজ্য মেলার পুরাতন মাঠে হচ্ছে এই মেলা। যা সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। মেলায় শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা থাকছে।

     ;

  • যতো বাধাই আসুক ঐক‍্যবদ্ধ বাংলাদেশ গড়তে হবে: প্রধান উপদেষ্টাA

    যতো বাধাই আসুক ঐক‍্যবদ্ধ বাংলাদেশ গড়তে হবে: প্রধান উপদেষ্টাA

    নিউজ ডেস্ক: যতো বাধাই আসুক ঐক‍্যবদ্ধ বাংলাদেশ গড়তে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৩১ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজের পর দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।‌ সংক্ষিপ্ত বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণ করেন এবং আন্দোলনে আহতদের সুস্থতা কামনা করেন ড. ইউনূস।

    দেশের বিভিন্ন জায়গায় নামাজে অংশ নেয়া মুসল্লি, প্রবাসী শ্রমিক ও নারীসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে,‌ সব প্রতিকূলতার সত্ত্বেও সেই ঐক্য অটুট রাখতে হবে। সেই সঙ্গে একটি ঐক্যবদ্ধ জাতি ও বাধা সত্ত্বেও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

    ড. ইউনূস আরব বলেন, যারা আত্মত্যাগ করেছেন, যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আত্মহুতি দিয়েছেন, বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না, তাদের স্মরণে আমরা যেন মুনাজাত করি আল্লাহর কাছে, আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। শত বাধা সত্ত্বেও। যত বাধাই আসুক, আমরা ঐকবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশা আল্লাহ। এই মুনাজাতটা আপনারা সকলে মিলে একসঙ্গে করবেন।

    এরপর সবাইকে ধন্যবাদ ও আবারও ঈদ মোবারক জানিয়ে প্রধান উপদেষ্টা তার বক্তব্য শেষ করেন।

    জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টা ছাড়াও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এর আগে, আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্যে দিয়ে দুই ঘণ্টা আগে থেকেই মুসল্লিরা রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে প্রবেশ করেন।;

  • ঐক‍্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

    ঐক‍্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

    অনলাইন ডেস্ক : যতো বাধাই আসুক ঐক‍্যবদ্ধ বাংলাদেশ গড়তে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৩১ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজের পর দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।‌ সংক্ষিপ্ত বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণ করেন এবং আন্দোলনে আহতদের সুস্থতা কামনা করেন ড. ইউনূস।
    দেশের বিভিন্ন জায়গায় নামাজে অংশ নেয়া মুসল্লি, প্রবাসী শ্রমিক ও নারীসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে,‌ সব প্রতিকূলতার সত্ত্বেও সেই ঐক্য অটুট রাখতে হবে। সেই সঙ্গে একটি ঐক্যবদ্ধ জাতি ও বাধা সত্ত্বেও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
    ড. ইউনূস আরব বলেন, যারা আত্মত্যাগ করেছেন, যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আত্মহুতি দিয়েছেন, বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না, তাদের স্মরণে আমরা যেন মুনাজাত করি আল্লাহর কাছে, আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। শত বাধা সত্ত্বেও। যত বাধাই আসুক, আমরা ঐকবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশা আল্লাহ। এই মুনাজাতটা আপনারা সকলে মিলে একসঙ্গে করবেন।
    এরপর সবাইকে ধন্যবাদ ও আবারও ঈদ মোবারক জানিয়ে প্রধান উপদেষ্টা তার বক্তব্য শেষ করেন।
    জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টা ছাড়াও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এর আগে, আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্যে দিয়ে দুই ঘণ্টা আগে থেকেই মুসল্লিরা রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে প্রবেশ করেন।;

  • ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে

    ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে

    আন্তর্জাতিক ডেস্ক:  ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। শনিবার (২৯ মার্চ) মিয়ানমারের জান্তা সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বিষয়টি নিশ্চিত করেছে।

    ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিয়ানমারের মান্দালায় শহর। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও শঙ্কা জানিয়েছে সংশ্লিষ্টরা।

    প্রতিবেদনে জানানো হয়েছে, ভূমিকম্পকবলিত স্থানগুলোতে বিধ্বস্ত ভবনের ইট-কংক্রিটের নিচে চাপা পড়াদের জীবিত থাকার সম্ভাবনা প্রতি সেকেন্ডে কমে আসছে। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে খালি হাতেই উদ্ধার তৎপরতা চালাচ্ছে জরুরি বিভাগের সদস্যরা।

    ভয়াবহ এই দুর্যোগে যেকোনো দেশ মিয়ানমারকে সহায়তা পাঠাতে পারে বলে ঘোষণা দিয়েছেন জান্তা প্রধান মিন অং লাইং।

    এর আগে, গতকাল শুক্রবার ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় মিয়ানমারে। এরপর অনুভূত হয় ৬ দশমিক ৪ মাত্রার আরও একটি আফটার শক। ভূমিকম্পে কেঁপে ওঠে থাইল্যান্ডও। থাইল্যান্ড ছাড়াও দক্ষিণ-পশ্চিম চীন, ভারত, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও বাংলাদেশেও কম্পন অনুভূত হয়।;

  • দেশে একাধিক তাপপ্রবাহে অনেক জেলায় বাড়ছে গরম

    দেশে একাধিক তাপপ্রবাহে অনেক জেলায় বাড়ছে গরম

    নিউজ ডেস্ক: চলতি বছরে ইতোমধ্যে দেশে একাধিক তাপপ্রবাহ বয়ে গেছে। অনেক জেলায় এ তাপপ্রবাহে বেড়েছে গরম। এ তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে। শনিবার (২৯ মার্চ) আবহাওয়া অধিদরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

    এতে জানানো হয়, বৃহস্পতিবার ১৩ জেলায় শুরু হওয়া তাপপ্রবাহ শুক্রবার দেশের ১৫ জেলায় বিস্তৃত হয়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সে অনুযায়ী এসব জেলার ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

    শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ও রাজশাহীতে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

    শনিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর ও সিরাজগঞ্জ জেলা সমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও রাঙ্গামাটি জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।;