Category: অন্যান্য

  • বীমা কোম্পানির আড়ালে প্রতারণা করে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা:
    সিরাজগঞ্জের রায়গঞ্জে ধানগড়া ইউনিয়নে বীমা কোম্পানির আড়ালে প্রতারণা করে ১০ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।

    তথ্য সূত্রে জানা যায়, ধানগড়ার ক্ষুদ্র সাদ্রা গ্রামের মৃত: নওশের আলী সেখের ছেলে হাফেজ সদর আলী। এই প্রতারণা শিকার ভুক্তভোগীদের পক্ষে আশরাফ আলী ১৬ জুলাই রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পদ্মা ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড নামে ভুয়া মানি রিসিভ প্যাড ছাপায় যেখানে ঠিকানা ব্যবহার করা হয়েছে প্রধান কার্যালয় সুরমা টাওয়ার (১২ তম তলা), ৫৯/২ পুরানা পল্টন ঢাকা- ১০০০।

    গ্রামের খেটে খাওয়া বিধবা দিনমুজুরদের কাছ থেকে কৌশলে ফুসলিয়ে মাসে জনপ্রতি ১০০ টাকা থেকে ৩০০ টাকা মানি রিসিভের মাধ্যমে জীবন বীমা নামে কিস্তি আদায় করেছেন। ক্ষুদ্র সাদ্রা গ্রামের ৪২ জন সদস্যদের নিকট থেকে ১০ বছরে দ্বিগুণ ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০০৯ সাল থেকে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নেয়। ময়নাল সেখ,আশরাফ আলী মীর,আসাদুল ইসলাম, আজিজ সেখ, রফিকুল ইসলাম সহ ৪২ জন সদস্যের নিকট থেকে পাস বই ও মানি রিসিভ দিয়ে প্রতি মাসে টাকা আদায় করেন। টাকার নেওয়ার প্রমাণস্বরূপ পাস বই মানি রিসিভ প্রদান করেছেন।

    ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, মেয়াদপূর্তির পর টাকা ফেরত চাইলে অর্থ ফেরতের কথা বলে কিছু গ্রাহকের কাছ থেকে যাবতীয় ডকুমেন্টস নিলেও টাকা ফেরত দেন নাই। এ বিষয় নিয়ে এলাকায় একাধিক বার শালিস হয়েছে। শালিসে টাকা ফেরতের প্রতিশ্রুতি দিলে কাজের কাজ কিছুই হয়নি। এ বিষয়ে প্রতারক সদর আলী জানান,সময় হলেই টাকা ফেরত দিয়ে দিব।

    রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আহসানুজ্জামান বলেন,অভিযোগের বিষয়ে তদন্ত হবে, প্রমান পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল খালেক পাটোয়ারী বলেন, লিখিত অভিযোগ পেলে প্রতারক সদ

  • পত্নীতলা থানার অভিযানে ১৩.৭৫ লিটার চোলাই মদসহ নারী মাদক ব্যবসায়ী আটক


    পত্নীতলা নওগাঁ প্রতিনিধি:
    নওগাঁর পত্নীতলা থানার পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩.৭৫ লিটার চোলাই মদসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

    পুলিশ জানায়, বুধবার (১৫ জুলাই ২০২৬) বিকেল ৪টার দিকে পরিচালিত অভিযানে উপজেলার উষ্টি হাটপুকুর গ্রামের বাসিন্দা শ্রীমতি লতা রানী (৪২), স্বামী ধনেশ্বর ওরফে ধনি-কে তার নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৩.৭৫ লিটার চোলাই মদ উদ্ধার করে জব্দ করা হয়।

    এ ঘটনায় আটক লতা রানীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান


    কুবি প্রতিনিধি:
    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২৬ অর্থবছরে বিজ্ঞান এবং প্রকৌশল অনুষদের মোট ১১৭ জন মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। 

    ‎বুধবার (১৫ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের হল রুমে এ বৃত্তি প্রদান করা হয়।

    ‎অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক মো. ড. আবদুল হাকিম এবং প্রকৌশল অনুষদের ডিন ড. মাহমুদুল হাছান। এছাড়াও বিজ্ঞান এবং প্রকৌশল অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    এসময় বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, শুধু মেধাবী হলেই একজন মানুষ পরিপূর্ণ হয় না; একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মধ্যে মানবিকতা, শিষ্টাচার, সুন্দর আচরণ ও নৈতিক মূল্যবোধের সমন্বয় থাকতে হবে। এসব গুণাবলি ধারণ করেই শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

    কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, “অসংখ্য মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকে একটি অংশ আজ আপনাদের একাডেমিক এক্সিলেন্সির মাধ্যমে এই সম্মানজনক পুরস্কার লাভ করেছেন। রাষ্ট্র ও জনগণের সহযোগিতায় অর্জিত উচ্চশিক্ষার সুযোগকে দেশের উন্নয়ন ও মানবকল্যাণে কাজে লাগানোর দায়িত্ব শিক্ষার্থীদেরই। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, বায়োটেকনোলজি, সাইবার সিকিউরিটি ও নবায়নযোগ্য জ্বালানিসহ উদীয়মান প্রযুক্তিতে দক্ষতা অর্জনের পাশাপাশি সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তাশক্তি, যোগাযোগ দক্ষতা, দলগত কাজ, অভিযোজনক্ষমতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার আহ্বান জানান।

    প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, “মেধাবৃত্তির আর্থিক মূল্য অপেক্ষা এর স্বীকৃতি ও প্রেরণার মূল্য অনেক বেশি, যা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনে অনুপ্রাণিত করে। তিনি গবেষণা ও উদ্ভাবনমুখী শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ ও অর্থায়ন সম্প্রসারিত হয়েছে এবং স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরাও গবেষণা অনুদানের সুযোগ পাচ্ছে।

    তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করতে আগ্রহী। আমরা যদি তাঁকে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানাতে পারি এবং আমাদের মেধাবী শিক্ষার্থীদের প্রতিভা, উদ্ভাবনী উদ্যোগ ও সাফল্যগুলো তুলে ধরার সুযোগ তৈরি করতে পারি, তাহলে তা নিঃসন্দেহে বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের বিষয় হবে। একই সঙ্গে এটি বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে নিয়ে আসবে।”

    ‎সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার বলেন, “মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সেরাদের মধ্যে সেরা এবং তাদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে। শুধু ভালো সিজিপিএ নয়; এআই লিটারেসি, ডিজিটাল দক্ষতা, যোগাযোগ দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলি অর্জনের মাধ্যমেই ভবিষ্যতের প্রতিযোগিতামূলক বিশ্বে সফল হওয়া সম্ভব। একই সঙ্গে শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি নিশ্চিত করতে নিয়মিত কাউন্সেলিং, অনুপ্রেরণা ও সুস্থ প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।”

    ‎উল্লেখ্য, মেধাবী, অসচ্ছল মেধাবী এবং স্পোর্টস ক্যাটাগরিতে মোট ৪০২ জন শিক্ষার্থীকে এবার বৃত্তি প্রদান করা হবে।

  • বিশ্বনাথে শাহ ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসা সহায়তা বিতরণ

    বিশ্বনাথ প্রতিনিধি:
    সিলেটের বিশ্বনাথে ‘শাহ ফাউন্ডেশন’র উদ্যোগে উপজেলা ও পৌর এলাকার ১৫টি অসহায়-গরীব ও দুস্থ পরিবারের সদস্যদের মধ্যে চিকিৎসা সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ ফাউন্ডেশনের কার্যালয়ে ওই চিকিৎসা সহায়তা বিতরণ করা হয়।

    সংগঠক ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘শাহ ফাউন্ডেশন’র চিকিৎসা সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠক আব্দুল মুতাকিন, শাহ লায়েক, জামিল আহমদ, শিবলু মিয়া, দুলাল মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।

    মানবতার কল্যাণে কাজ করার লক্ষ্যেই ‘শাহ ফাউন্ডেশন’ গঠন করা হয়েছে দাবী করে যুক্তরাজ্য থেকে মুঠোফোনে ‘শাহ ফাউন্ডেশন’র চেয়ারম্যান ও আসন্ন বিশ্বনাথ পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী শাহ আবুল কালাম বলেন, দীর্ঘদিন ধরে আমরা অনেকটাই নিরবে এলাকার অসহায়-গরীব ও দুস্থ পরিবারের সদস্যদের কল্যাণে কাজ করছি। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগীতা পেলে আমরা আমাদের কর্মপরিধি আরোও বৃদ্ধি করব।

  • বাঘাইছড়ির বন্যার্তদের মাঝে পার্বত্য মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মীর হেলালের ত্রান বিতরণ ও ১ মাস ঋণের কিস্তি স্থগিত

    বাঘাইছড়ি প্রতিনিধি:
    বন্যার পানিতে যখন ঘরবাড়ি ভাসছে, ঠিক তখনই ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ত্রাণ নিয়ে হাজির হলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি ।

    ১৫ই জুলাই (বুধবার) বাঘাইছড়ির বন্যা কবলিত গ্রামগুলো ঘুরে বেড়ান তিনি। পানিবন্দি পরিবারের সাথে কথা বলেন, তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন। আশ্বাস দিয়ে বলেন, ‘সরকার আপনাদের ভুলে যায়নি, সবসময় পাশে আছে”।

    পরিদর্শন শেষে অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, তেল ও শুকনো খাবার তুলে দেন প্রতিমন্ত্রী। যাদের ঘর ভেঙে গেছে তাদের হাতে তুলে দেন ঢেউটিন।

    সভায় দাঁড়িয়ে তিনি বলেন,বন্যায় ক্ষতিগ্রস্তদের এনজিও ঋণের কিস্তি আগামী ১ মাস দিতে হবে না।
    খুব শীঘ্রই পার্বত্য অঞ্চলেও চালু হবে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড।
    প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের নারীরা যে কঠোর পরিশ্রম করছেন তা জাতির জন্য আশীর্বাদ। আমরা যদি সবাই একসাথে কাজ করি, তাহলে অচিরেই পার্বত্য চট্টগ্রামকে সিঙ্গাপুরের মতো গড়ে তোলা সম্ভব।

    প্রতিমন্ত্রীর এই মানবিক উদ্যোগে স্বস্তি ফিরেছে বন্যার্তদের মাঝে। তারা দ্রুত পুনর্বাসনের দাবি জানান।

    এসময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • জয়পুরহাটে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল


    জয়পুরহাট প্রতিনিধি:
    এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

    বুধবার(১৫ জুলাই)দুপুর ১টাই এইচএসসি পরীক্ষা শেষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহরের প্রধান সড়কে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন।

    পরে তারা গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করলে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।

    বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, বৈরী আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া, প্রশ্নপত্র প্রণয়নে ত্রুটি এবং শিক্ষার্থীদের নিয়ে করা বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করছেন।

    তাদের দাবি,শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় পরীক্ষা স্থগিত করতে হবে এবং শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে।আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

    পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হলে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

  • জেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

    নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
    নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এক ব্যতিক্রমধর্মী গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (১৫ জুলাই ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী । এ সময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শুভ দেবনাথ, নোয়াখালী সিভিল সার্জন ডা: আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মনির হোসেন।

    গোলটেবিল বৈঠকে জেলার শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, পর্যটন, কর্মসংস্থান, শিল্পায়ন, নোয়াখালী সিটি কর্পোরেশন, বিমানবন্দর, রেলপথ সম্প্রসারণ, বিভাগ বাস্তবায়ন ও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলার উন্নয়নকে টেকসই ও সমন্বিতভাবে এগিয়ে নিতে বিভিন্ন বাস্তবধর্মী মতামত, সুপারিশ ও করণীয় তুলে ধরেন বৈঠকে অংশ নেয়া অতিথিরা।

    নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেলের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক শাহাদাৎ বাবুর সঞ্চালনায়
    অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী রফিকুল ইসলাম, নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবু নাসের, নোয়াখালী জেলা বিএনপির সদস্য এডভোকেট রবিউল হাসান পলাশ, নোয়াখালী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিনসহ অন্যান্য বক্তারা।

    এছাড়াও জেলার বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সমাজসেবক এবং নোয়াখালীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন। বক্তারা নোয়াখালীর উন্নয়নে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ ও কার্যকর পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন।

    বৈঠক শেষে রাষ্ট্রের কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

    দোয়া শেষে আগত অতিথিদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এ উপলক্ষে গরু জবাই করে বিশেষ খাবারের আয়োজনে আগত অতিথিদের আন্তরিক আপ্যায়ন করা হয়।

    আয়োজকরা জানান, নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন কেবল সাংবাদিকদের পেশাগত উন্নয়নেই নয়, জেলার উন্নয়ন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং গঠনমূলক সামাজিক উদ্যোগে ধারাবাহিকভাবে ভূমিকা রেখে যাচ্ছে। ভবিষ্যতেও নোয়াখালীর সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে এ ধরনের ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।

  • নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাকিব, সাধারণ সম্পাদক অপু

    নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের ৮ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে জেলা ছাত্রদল। বুধবার (১৫ জুলাই) জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে মঙ্গলবার জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীমের স্বাক্ষরে ৮ সদস্যর এ আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।

    নবগঠিত এ কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা দপ্তরে জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। অনুমোদিত কমিটিতে সভাপতি করা হয়েছে জামিউল ইসলাম রাকিবকে। সিনিয়র সহসভাপতি হয়েছেন নোমান আহাম্মদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন নাজমুছ সাদি চৌধুরী অপু। এ ছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মানব গোস্বামী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আহাম্মেদ জোবায়ের, সাংগঠনিক সম্পাদক পদে কিরণ খাঁ, প্রচার সম্পাদক পদে সৌরভ খান এবং দপ্তর সম্পাদক পদে রিয়াজ রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

    জেলা ছাত্রদলের অনুমোদনপত্রে নবগঠিত আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, নবনির্বাচিত সভাপতি জামিউল ইসলাম রাকিব এর আগে দীর্ঘদিন মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর সাধারণ সম্পাদক নাজমুছ সাদি চৌধুরী অপু দীর্ঘদিন মোহনগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

    ১৫/০৭/২০২৬ ইং

  • সিরাজগঞ্জের রায়গঞ্জে খালে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা:
    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামে খালে গোসল করতে নেমে আরাফাত হোসেন (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

    বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নাড়ুয়া গ্রামের একটি ব্রিজের নিচে খালে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত আরাফাত হোসেন উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামের নূর আলমের ছেলে। তিনি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন সমবয়সী শিশুর সঙ্গে খালে গোসল করতে নামে আরাফাত। একপর্যায়ে গভীর পানিতে তলিয়ে যায় সে। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

    আরাফাতের অকাল মৃত্যুতে পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকাজুড়ে শোকের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

  • উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মুন্না, সদস্য সচিব সিয়াম

    ‌
    বরিশাল প্রতিনিধি: বরিশালের উজিরপুরে পেশাদার সাংবাদিকদের সংগঠন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত সংগঠনের এক সভায় গঠনতন্ত্র অনুযায়ী পূর্ববর্তী কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে সর্বসম্মতিক্রমে ৩ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

    সভায় সর্বসম্মতিক্রমে আমার সংবাদ ও ভোরের অঙ্গীকার প্রতিনিধি নাজমুল হক মুন্নাকে আহ্বায়ক এবং দৈনিক ঘোষণা ও সময়ের বার্তা প্রতিনিধি মোঃ জুনায়েদ খান সিয়ামকে সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক দৈনিক হিরন্ময় প্রতিনিধি বিপ্লব চন্দ্র হাজারী মনোনীত হয়।

    সভার সিদ্ধান্ত অনুযায়ী, নবগঠিত আহ্বায়ক কমিটির মেয়াদ ৯০ (নব্বই) দিন অথবা পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন না হওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে। এ সময়ের মধ্যে আহ্বায়ক কমিটি সদস্য তালিকা হালনাগাদ, নতুন সদস্য অন্তর্ভুক্তি ও যাচাই-বাছাই, প্রয়োজনীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করবে।

    সভায় সভাপতিত্ব করেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং আমাদের সময় ও বাংলার জাগরণ প্রতিনিধি আঃ রহিম সরদার। সভা পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক এশিয়ান টিভি বরিশাল জেলা প্রতিনিধি মোঃ নাসির উদ্দিন ও দৈনিক সংবাদ প্রতিনিধি কল্যাণ কুমার চন্দ।

    এ সময় নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও সময়কাল প্রতিনিধি বাসুদেব পাড়ুয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং আমার দেশ ও বৈশাখী টেলিভিশন প্রতিনিধি মোঃ মাহাফুজুর রহমান মাসুম, সদস্য বিডি প্রভাত প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, দৈনিক কালবেলা প্রতিনিধি মোঃ সোহাগ হোসেন, দৈনিক শাহনামা প্রতিনিধি গোলাম মোস্তফা আকাশ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

    সভায় বক্তারা বলেন, উজিরপুর সাংবাদিক ইউনিয়ন পেশাদার সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশ, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং পেশাগত কল্যাণে নিরলসভাবে কাজ করে আসছে। ভবিষ্যতেও সংগঠনটি সাংবাদিকদের ঐক্য সুসংহত করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং স্বাধীন, নিরপেক্ষ ও নীতিনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবে।

    বক্তারা আরও বলেন, নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে নির্ধারিত সময়ের মধ্যেই একটি শক্তিশালী, গণতান্ত্রিক, স্বচ্ছ ও গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে। এ লক্ষ্যে উজিরপুরে কর্মরত সকল পেশাদার সাংবাদিকের সহযোগিতা, গঠনমূলক পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণ কামনা করা হয়।