Category: Uncategorized

  • টঙ্গীতে রাজমহল ও মঞ্জুরি দুই হোটেলে মাদক ও দেহব্যবসার অভিযোগ, স্থানীয়দের উদ্বেগ

     

    গাজীপুর প্রতিনিধি:-

    টঙ্গী বাজার রাজমহল ও মঞ্জুরী দুটি আবাসিক হোটেলে মাদক সেবন ও দেহব্যবসাসহ অবৈধ কার্যক্রম চলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ‘রাজমহল’ ও ‘মঞ্জুরি’ নামের এই দুটি হোটেলে দীর্ঘদিন ধরে এসব অসামাজিক কার্যকলাপ পরিচালিত হচ্ছে।
    এলাকাবাসীদের অভিযোগ, হোটেল দুটিতে রাতের বেলা সন্দেহজনক ব্যক্তিদের আনাগোনা দেখা যায়। বিশেষ করে তরুণ-তরুণীদের অবাধ যাতায়াত এবং মাদক সেবনের ঘটনা নিয়মিত ঘটছে বলে তারা জানান।
    একজন স্থানীয় ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এই দুটি হোটেল এলাকার জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখানে প্রতিদিন বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ চলে। বিষয়টি নিয়ে আমরা একাধিকবার প্রশাসনকে অবহিত করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”
    এলাকার অভিভাবকরা জানান, হোটেল দুটির কারণে তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন। তারা বলেন, এখানে মাদক সহজলভ্য থাকায় যুবকদের মধ্যে মাদকাসক্তি বাড়ছে।
    স্থানীয় সামাজিক সংগঠনগুলো হোটেল দুটির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। তারা বলছেন, প্রশাসনের উদাসীনতার কারণে এই অবৈধ কার্যক্রম অব্যাহত রয়েছে।
    টঙ্গী থানার একজন কর্মকর্তা জানান, এ ধরনের অভিযোগ পাওয়া গেলে তদন্ত করা হয়। তবে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণসহ অভিযোগ দায়ের করা হলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব।
    এলাকাবাসী বলছেন, হোটেল দুটিতে নিয়মিত অভিযান চালিয়ে অবৈধ কার্যক্রম বন্ধ করা না হলে এলাকায় সামাজিক অবক্ষয় আরও বৃদ্ধি পাবে। তারা প্রশাসনের কাছে দ্রুত এবং কার্যকর পদক্ষে আশা করেছেন।

  • আশুলিয়ার টঙ্গাবাড়ী থেকে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    আশুলিয়ার টঙ্গাবাড়ী থেকে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    আলমাস হোসাইন | ঢাকা জেলা প্রতিনিধি 
    ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
    বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
    তিনি জানান, এর আগে বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার টঙ্গাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় দুই কারবারিকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
    গ্রেপ্তারকৃতরা হলেন— সিরাজগঞ্জ জেলার সদর থানার কোনাগাতী এলাকার মৃত আবু বক্কর সরকারের ছেলে সাকমান হোসেন (৪৬) এবং ঢাকা জেলার আশুলিয়া থানার টঙ্গাবাড়ী এলাকার মো. আ. জলিলের ছেলে মানিক (৩০)।
    ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সাভার-আশুলিয়াসহ আশপাশের এলাকায় মাদক সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। তারা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য।
    এ বিষয়ে ডিবি পুলিশের ওসি মো. সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে বৃহস্পতিবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।