অষ্টগ্রামে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ আল-আমিন, বিশেষ প্রতিনিধি:

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে অষ্টগ্রাম থানা পুলিশ। বুধবার (৫ আগস্ট ২০২৬) পরিচালিত এ অভিযানে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ৫ আগস্ট অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের ইসলামপুর এলাকার ইকুরদিয়া ঘাট সংলগ্ন আসাদুজ্জামানের খাবার হোটেলের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তির দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে মোট ৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মফিজ আলী (৬৫), পিতা: মৃত ইয়াকুব আলী, স্থায়ী ঠিকানা: এলখাল, মুরাদনগর, কুমিল্লা; বর্তমানে মুরাদবন খাজা বাবার খানকা শরীফ মাজার, চুনারুঘাট, হবিগঞ্জ এবং সোহেল রানা ওরফে হাফিজার (২৮), পিতা: মৃত ইউনুস শিকদার (ওরফে ইউসুফ শিকদার), স্থায়ী ঠিকানা: গুনবাহ চরপাড়া, বোয়ালমারী, ফরিদপুর; বর্তমানে সাদ্দাম বাজার ডোলনা খানকা শরীফ, চুনারুঘাট, হবিগঞ্জ।

এ ঘটনায় অষ্টগ্রাম থানায় মামলা নং-৮, তারিখ ৫ আগস্ট ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে অবস্থান করে কৌশলে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ধারাবাহিকভাবে চলমান রয়েছে। সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে অনুসরণ করে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। মাদক কারবার ও মাদক সংশ্লিষ্ট অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে, স্থানীয় বাসিন্দাদের দাবি, উপজেলার প্রত্যন্ত এলাকায় যেমন মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে, তেমনি অষ্টগ্রাম সদর এলাকাতেও আরও জোরালো নজরদারি প্রয়োজন। তাদের অভিযোগ, সদর এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। তাই সেখানে নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.