ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাংবাদিক আল আমিনের শুভেচ্ছা বার্তা








‎এ আর সুমন মিয়া,অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি:

‎পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অষ্টগ্রাম উপজেলাবাসীসহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক বাংলাদেশ ক্রাইম-এর বিশেষ প্রতিনিধি ও সাংবাদিক মোঃ আল আমিন।

‎এক শুভেচ্ছা বার্তায় সাংবাদিক মোঃ আল আমিন বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন সমগ্র মানবজাতির জন্য রহমত ও কল্যাণের বার্তা বহন করে।

‎তিনি বলেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করে আমাদের সমাজে শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। তাঁর আদর্শকে ধারণ করে আমাদের প্রত্যেকের উচিত মানুষের কল্যাণে কাজ করা এবং ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা।

‎তিনি আরও বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর জন্মদিন উপলক্ষে মুসলমানদের মধ্যে যে আনন্দ ও ভালোবাসা সৃষ্টি হয়, তা মহানবী (সা.)-এর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। তাঁর জীবনাদর্শ অনুসরণ করাই হওয়া উচিত আমাদের প্রধান লক্ষ্য।


‎সাংবাদিক আল আমিন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সবাইকে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে তিনি মহান আল্লাহর কাছে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সবার কল্যাণ কামনা করেন।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.