কিশোরগঞ্জে (নীলফামারী) অবৈধ চায়না দুয়ারী জাল কারখানায় অভিযান, বিপুল জাল ও সরঞ্জাম জব্দ


কিশোরগঞ্জ প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অবৈধ চায়না দুয়ারী জাল তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাজিব সয়ারকাজী গ্রামে পরিচালিত এ অভিযানে ৩০ মিটার দৈর্ঘ্যের ৬৮০টি জাল, ৪টি জাল তৈরির মেশিন এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৪৪ লাখ টাকা।

অভিযান চলাকালে জাল তৈরির তিনটি ডায়াস ধ্বংস করা হয় এবং ৮০টি অবৈধ জাল পুড়িয়ে ফেলা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানার এক সহযোগীকে ৫ হাজার টাকা জরিমানা করেন। তবে মূল মালিক ও আরেক সহযোগী পালিয়ে যায়; তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

অভিযানে মৎস্য বিভাগ, প্রশাসন ও পুলিশের সদস্যরা অংশ নেন। কর্মকর্তারা জানান, দেশীয় মাছ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *