শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযানে ৩৬ বোতল বিদেশি মদসহ আটক ১


​শ্যামগঞ্জ প্রতিনিধি:
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৬ বোতল বিদেশি মদসহ এক ব্যক্তিকে আটক করেছে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা।

​জানা যায়, আজ বুধবার (২৪ জুন) দুর্গাপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করার সময় এই বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। অভিযানে মাদক চোরাচালানের সাথে জড়িত একজনকে হাতেনাতে আটক করে পুলিশ।

​শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এ ধরনের নিয়মিত টহল ও নজরদারির ফলে মহাসড়কে অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদক পাচার অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *